মোঃ হেলাল উদ্দিন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে এম পি শাহজাদা’র রত্নগর্ভা মাতা মরহুমার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন সংসদ সদস্য এস এম শাহজাদা’র রত্নগর্ভা মাতা মিসেস ছখিনা খানম ৮ জানুয়ারী দুপুর ১ঃ৩০ মিনিটের সময় ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই উপলক্ষে গলাচিপা উপজেলা আওয়ামী ভবনে ১২ জানুয়ারী সন্ধ্যা ছয়টায় মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু.সাহিন শাহ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃমজিবুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা টিটো, গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুন এছাড়াও মহিলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,আওয়ামী মৎস্য জীবী লীগ,শ্রমিকলীগের সভাপতি ও সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply