মোঃ হেলাল উদ্দিন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ইমারত শ্রমিক ইউনিয়ন (ইনসাব) এর কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা কমিটি। তারই ধারাবাহিকতায় চিকনিকান্দী ইউনিয়নে নব গঠিত কমিটির সভাপতি মোঃদ্বীন ইসলাম ও সম্পাদক মোঃ জহিরুল মাতব্বর নিযুক্ত হলেন। এ লক্ষ্যে ১১ জানুয়ারী রবিবার সন্ধ্যা ছয়টায় গলাচিপা চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের ভবনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) এর আয়োজনে কর্মীসভা ও ইউনিয়ন কমিটি গঠনের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে খোকন সমাদ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের পর পর দুই বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সাজ্জাদ হোসেন রিয়াদ,উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন (ইনসাব) এর সভাপতি মোঃ এমাদুল মাঝি। সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন প্যাদা,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভুনি ভুষন শীল, ইউ পি সদস্য বিবেক দেবনাথ সহ আন্যান্য উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এসময় আলোচনা সভা শেষে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি মোঃদ্বীন ইসলাম মুন্সি, কার্যকারী সভাপতি খোকন সমাদ্দার ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল মাতব্বর কে মনোনীত করে ৩০ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে।
Leave a Reply