ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বুধবার( ৫ জানুয়ারি) দুপুরে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে রুহিয়া থানাধীন ভূমিহীন ও হতদরিদ্র ৬৫ জন মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটি।
উপজেলা প্রশাসন ও ইকো বাংলাদেশ এর সহযোগিতায় থানার অসহায় ভূমিহীন মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সভাপতি প্রফুল্ল কুমার বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। সংগঠনির সাধারণ সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অনিল কুমার সেন, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায়,১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সংগঠনটির মত যদি সকল সেচ্ছাসেবী সংগঠন এই প্রচন্ড শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় তাহলে এলাকায় কোন শীতার্ত মানুষ থাকতো না। আরও বলেন, আজকে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সংগঠনটি এবং ইকো বাংলাদেশ এর সহযোগিতায় রুহিয়া থানাধীন অসহায় ভূমিহীন মানুষের মধ্যে কম্বল বিতরণ করায় সত্যি আমার ভালো লাগলো। আপনারা সকলেই নিজ নিজ জায়গায় থেকে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ান তাহলে দেশ উন্নতি হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সহ সভাপতি সফিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জিলানী, ১ নং রুহিয়া ইউনিয়ন কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম সহ সকল স্তরের নেতৃবৃন্দ।
Leave a Reply