ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন বাজারের ৪২ জন নৈশ্যপ্রহরীদের মাঝে শীত বস্ত্র( কম্বল) বিতরণ করা হয়।
শীত বস্ত্র পেয়ে খুশি হয়ে নৈশ্যপ্রহরী মতিউর রহমান বলেন, আমরা এই প্রচন্ড শীতে হাট বাজার পাহারা দিয়ে থাকি আজকে রানীশংকৈল থানার ওসি স্যার আমাদেরকে শীত বস্ত্র বিতরণ করেন এতে করে আমরা আরও উৎসাহিত হয়ে দায়িত্ব পালন করব।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে রানীশংকৈল থানা কম্পাউন্ডে উপজেলার বিভিন্ন হাট- বাজারে রাত্রিকালীন পাহারাদার নৈশ্যপ্রহরীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল।
এসময় আরও উপস্থিত ছিলেন রানীশংকৈল থানার ওসি তদন্ত আব্দুল লথিফ শেখ।
নৈশ্যপ্রহরীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করার সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল বলেন, রানীশংকৈল উপজেলাটি সিমান্ত এলাকায় অবস্থান আপনারা সকলেই প্রতি রাতে উপজেলার বিভিন্ন বাজারে পাহারা দিচ্ছেন। আমি আশা করছি আপনারা আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবে তাহলে এলাকায় চুরি কমে যাবে।
Leave a Reply