একুশেখবর অনলাইন বার্তা ডেস্কঃ
২০২১ ইংরেজী সালকে বিদায় ও ২০২২ সালকে বরণ করতে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা ও মহানগর শাখার উদ্দ্যোগে আলোচনা সভা নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুরের স্থানীয় মান্সা চাইনিজ হোটেল’ এর সম্মেলন কক্ষে রাত ১২ টা ১ মিনিটে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক স্বাধীনের সভাপতিত্বে এ নৈশভোজ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ও দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার,সম্পাদক আঃ আজিজ চৌধুরী সাঈদ উপস্থিত ছিলেন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাহ্ মো: আশরাফুদ্দৌলা (আরজু), জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক রংপুর মহানগর দোকান মালিক সমিতি মফিজার রহমান চাঁন, রংপুর মহানগর দোকান মালিক সমিতি, শহিদুল ইসলাম খোকন সাংগঠনিক রংপুর মহানগর দোকান মালিক সমিতি। আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রধান অতিথি বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ও দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার, সম্পাদক আঃ আজিজ চৌধুরী সাঈদ, তিনি বলেন, বাংলাদেশের একমাত্র নিবন্ধনকৃত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সকল সাংবাদিককে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। এবং বিগত দিনের কার্যক্রম ও পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সাধীন ও সাধারণ সম্পাদক সুজন অহম্মেদ। এসময় রংপুর জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, অর্থ সম্পাদক মোশারফ হোসেন,দপ্তর সম্পাদক নুরে আলম নুর,কার্যকরী সদস্য মোঃ রুবেল সহ জেলা কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply