একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ
অদ্য ২৭ শে ডিসেম্বর ২০২১ ইং রোজ মংগলবার দুপুর ১২.৩০ মিনিট এ নিউ সোনার বাংলা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কৃর্তৃপক্ষ তাদের নিজস্ব হল রুমে একটি সংবাদ সন্মেলন করেন। উক্ত সংবাদ সন্মেলনে
ভুক্তভোগী নিউ সোনার বাংলা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কৃর্তৃপক্ষের দাবী কোন বিদ্যুৎ বিল বাকী না থাকলেও তাদের বহুল পরিচিত রংপুরের প্রান কেন্দ্রে ধাপ জেল রোডে অবস্থিত (নিউ সোনার বাংলা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার) নামীয় প্রতিষ্ঠানটির সুনাম নস্ট করার হীন উদ্দেশ্য সাধনের লক্ষে একটি অসৎ মহল উঠে পরে লেগেছে। তারই ধারাবাহিকতায় এক বা একাধীক কয়েকটি কু-চক্রি মহল আমাদের প্রতিষ্ঠানের বিদুৎ সংযোগ টি বিছিন্ন করার জন্য হয়তোবা একটি মিথ্যে অভিযোগ দায়ের করেছে বিদ্যুৎ কৃর্তৃ পক্ষের নিকট । এই জন্যই হয়তবা আমাদের প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ টি বিছিন্ন করে দেওয়া হয়েছো। এতে করে বিদ্যুৎ বিছিন্ন থাকায় হাসপাতালে ফিজিও থেরাপী সেন্টার, এক্সরে, আলট্রাসনোগ্রাম সহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরিক্ষার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতাল ও ডায়াগনোষ্টিক সেন্টারের,
ইনকুবিটারে ০-২৮ দিনের বাচ্চার নিবিড় পরিচর্যা কেদ্রের বহু দামী জিনিসপএ নস্ট হয়ে যাচ্ছে। হাসপাতাল কৃর্তৃপক্ষ আরোও বলেন
এই প্রতিষ্ঠান চালাতে ২৪ ঘন্টা বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু‘ দুঃখ জনক হলেও সত্য বিদুৎ বিল হাল নাগাদ পরিশোধ করার পরও বিগত ১মাস ১৫ দিন থেকে বিদুৎ লাইনটি বিছিন্ন রয়েছে।
ফলে হাসপাতালের রোগী, ইনকুবিটার এর বাচ্চা গুলোর নানাবিধ সমস্যা হচ্ছে। উক্ত সেবা মূলক প্রতিষ্ঠান ব্যবসায়িক ভাবে যেমন ক্ষতিগ্রস্ত’ হয়েছে সেই সাথে আমাদের দীর্ঘ ২১ বছরের ব্যবসায়িক সুনামও ক্ষুন্ন হয়েছে। দূর দূরান্তর থেকে আগত রোগী গন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে নানা প্রকার হয়রানীর শিকার হচ্ছে। উক্ত সংবাদ সন্মেলনে নানাবিধ সমস্যা গুলো সম্বলিত লিখিত বক্তব্য গুলো পাঠ করছিলেন প্রতিষ্ঠান টির চেয়ারম্যান মোছাঃ নুর নাহার এর পক্ষে কো-অর্ডিনেটর মোঃ মাহফুজার রহমান বিপ্লব নিউ সোনার বাংলা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ধাপ জেল রোড রংপুর।
Leave a Reply