এরশাদ রিপা
যেন কতকাল দেখিনা তোমায়,
ছুইনা কত শতাব্দী।
আজ ভিতর ঘড়ে জলপ্রপাত সইবার নেই সাধ্যি।
তোমায় বলব বলে কত কথা হৃদয়ে তালাবদ্ধ,
তুমিহীনা ভাষাহীন আমি,
যেন নির্বাক নিস্তব্দ।
কতই না প্রাপ্তি ছিল তুমিময় সন্ধায়,
শূণ্য কানন পূর্ণ হত শ্বেত রজনীগন্ধায়।
কত না করেছি দুজনে বৃষ্টিবিলাস,
ঘিরে নিত কামনা আর অজস্র অভিলাষ।
আজ নয়নে বারিধারা মননে ঝড়,
দিবসে পাগলিনী নিশিতে নিশাচর।
ওহে প্রিয়তমেষু,
ছুটে এসো তবে দ্বিধা ছাড়িয়ে,
ফিরে আসুক তবে আত্মতৃপ্তি তোমাকে জড়িয়ে।
আর না হয় এসো,
আঁধার যখন হবে অগ্রাণের ধানসিঁড়ি,
এসো একরাশ আলো নিয়ে,
আমি পরব নীল শাড়ি,
অভিমানে মুখ ফেরালে
বলো:___
যেওনা নিলাম্বরী
Leave a Reply