1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা

অধ্যক্ষ রবিউল হাসানের মহতী উদ্যোগ-একুশেখবর.কম

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১৪১ সময়

ডি আর আনিস যশোর জেলাপ্রতিনিধিঃ

 

যশোরের অভয়নগরে রেলবস্তির জবেদা বেগম করোনায় আক্রান্ত হয়ে বস্তির ঘরেই চিকিৎসা নিচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ শুরু হয় তার শ্বাসকষ্ট। পরিবারের সদস্যরা অক্সিজেন সিলিন্ডারের জন্য ফোন করেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানকে। ওই রাতেই জবেদার ঘরে পৌঁছে যায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় অক্সিজেন ব্যাংকের অক্সিজেন সিলিন্ডার।
‘সেদিন রাতে অধ্যক্ষ রবিউল হাসানের অক্সিজেন সেবা আমার জীবন ফিরিয়ে দিয়েছে’- কেঁদে ফেলেন জবেদা বেগম। এ ব্যাপারে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় অক্সিজেন ব্যাংকের উদ্যোক্তা অধ্যক্ষ রবিউল হাসান জানান, ‘করোনা মহামারি যখন লাগামহীন। হাসপাতালে সীটখালি নেই। অক্সিজেন সংকট প্রকট আকার ধারণ করেছে। তখনই মনের তাগিদে অক্সিজেন ব্যাংক গঠন করার সিদ্ধান্ত নেই। দুইটি সিলিন্ডার ক্রয় করে কার্যক্রম শুরু করি। পরবর্তীতে অভয়নগরের সন্তান ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহম্মেদ ১০টি ও নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে সিলিন্ডার উপহার দিয়েছন, যাদের প্রতি আমি কৃতজ্ঞ।’তিনি আরো জানান, ‘অক্সিজেন ব্যাংক গঠনের পর আমার কলেজের সহকারী অধ্যাপক এবিএম নওয়াব আলী, মো. আক্তারুজ্জামান, এসএম আবিদ হাসান ও সাজেদুর রহমান সুমন যুক্ত হন। এই চারজন শিক্ষক ২৪ ঘন্টা সেবা দিয়ে চলেছেন। দিন বা রাত যখনই ফোন আসে তখনই তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যান করোনা আক্রান্ত রোগির বাড়ি। আর এই চারজন শিক্ষককে সার্বক্ষনিক সহযোগিতা করেন অফিস সহায়ক আবু সাঈদ। ’সার্বক্ষনিক দায়িত্ব পালন করা সহকারী অধ্যাপক এস এম আবিদ হাসান জানান, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই এ কাজে এগিয়ে আসা। মানব সেবার কাজে ভয়-ভীতি কোন বিষয় নয়। এটা মানসিক প্রশান্তি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহমুদুর রহমান রিজভী জানান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের গড়া অক্সিজেন ব্যাংক একটি মহতী কাজ করছে। তার মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সাধারণ মানুষ উপকৃত হত। করোনায় মৃত্যুর হার কমে যেত।’

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar