কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও পৌরসভার রোড প্রেসক্লাবের সংলগ্ন পাকা রাস্তার উপর গাঁজা সেবনরত অবস্থায় একজনকে হাতে নাতে আটক করে পুলিশ। গতকাল ১’লা সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তি হরিহরপুর নিবাসী মোঃ ইউসুফ মোল্লার ছেলে মোঃ নূর হোসেন (২৫)।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদে ভিত্তিতে সদর থানার পুলিশ ফোর্স সহ অভিযান পরিচালনা সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার অপরাধ স্বীকার করলে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
Leave a Reply