1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা)

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা কিশোরীর ধর্ষণের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার-একুশেখবর.কম

  • আপডেটের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২০২ সময়

 

কুদরত আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

 

রবিবার সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম। গ্রেপ্তার কৃত মনোরঞ্জন রায় (৫৫) গড়েয়া ইউনিয়নের গড়েয়া গোপালপুর গ্রামের প্রয়াত দিগেন্দ্র নাথ রায়ের ছেলে; তিনি গড়েয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। শনিবার এক কিশোরী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।মামলায় ইউপি সদস্য মনোরঞ্জন রায়, তার স্ত্রী সোমারী রায় (৪৮), ছেলে চন্দন রায় (২৬), মেয়ে মালা রাণী (৩০), মেয়ের জামাই সৌখিন রায় (৩৫) ও মেয়ে কৃত্তিকা রাণীকে (২২) আসামি করা হয়।মামলার বরাদ্দ দিয়ে ওসি তানভিরুল ইসলাম জানান, মনোরঞ্জন রায়ের ছেলে চন্দন রায়ের সাথে মামলার বাদীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাদী ও চন্দন রায় সম্পর্কে খালাত ভাই-বোন। বিয়ের আশ্বাসে বিভিন্ন সময় চন্দন ওই মেয়েকে ধর্ষণ করেন এবং এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। মামলায় আরও বলা হয়, অন্তঃসত্ত্বা হওয়ার পর ওই তরুণী চন্দনকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বাচ্চা নষ্ট করার কথা বলেন। পরে ৮ জুন বিকালে কৌশলে চন্দন ওই মেয়েকে তার বাড়িতে নিয়ে যান।“এরপর ইউপি সদস্য মনোরঞ্জন রায় ও তার পরিবারের লোকজন মেয়েটিকে মারধর করে এবং বাচ্চা নষ্ট করার জন্য জোরপূর্বক ওষুধ খাওয়ায় বলে মামলায় অভিযোগ করা হয়।”এছাড়াও মনোরঞ্জন ওই মেয়ের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে জোরপূর্বক একটি ৩শ টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়। ওসি তানভিরুল আরও বলেন, খবর পেয়ে পরিবারের লোকজন ইউপি সদস্যের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় ওই মেয়েকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্টে দেখা যায় মেয়েটির বাচ্চা নষ্ট হয়নি। ওসি জানান, আদালতের মাধ্যমে গ্রেপ্তার মনোরঞ্জন রায়কে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ওই মেয়ের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar