1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা)

লানিরহাটের কালীগঞ্জে কোরবানি নিয়ে কটুক্তি প্রধান শিক্ষক আটক-একুশেখবর.কম

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১৭৫ সময়

 

মোঃ লিখন হোসাইন,ষ্টাফ রিপোর্টার।।

 

পবিত্র ঈদুল আজহার উপলক্ষে পশু কোরবানি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি (আপত্তিকর মন্তব্য) করার অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পবিত্র রায় নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) বিকেলে কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে আটক করে থানায় হেফাজতে রাখা হয়েছে।
এর আগে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি চাষি জহির রায়হান ওই শিক্ষকের নামে থানায় অভিযোগ দেন।
পবিত্র রায় উপজেলা চামটা এলাকার তালুক শাখাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি। জানা গেছে, তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার রায় তার নিজস্ব ফেসবুক আইডিতে ঈদের দিন (২১ জুলাই) একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেন, (নির্বোধের আর্তনাদ’ পশু হত্যা করে ওরা কিভাবে উত্তম হতে পারে। উত্তম প্রানীরাই আজ পৃথিবী ধ্বংসের মুল কারন ওরাই দুষণ করেছে, ধ্বংস করেছে আর ভাবছে ওরাই উত্তম)। বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর পোস্টটি তিনি রিমুভ করে ক্ষমা চেয়ে আরও একটি পোস্ট দেন। এ নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ২৩ জুলাই মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি চাষী জহির রায়হান বাদী হয়ে ওই শিক্ষকের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে জুমার নামাজের পর ওই শিক্ষককে গ্রেফতারে দাবীতে উপজেলার তালুক শাখাতী দরবেশের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন ধর্মপ্রাণ মুসলমানরা । পরে কালীগঞ্জ থানা পুলিশ ওই শিক্ষক কে গ্রেফতারে আশ্বাস দিলে ধর্মপ্রাণ মুসলমানরা মিছিল ও সমাবেশ বন্ধ করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, অভিযুক্ত শিক্ষক পবিত্র রায় আমাদের হেফাজতে আছেন। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar