1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা)

মাংস ফ্রিজে রাখা নিয়ে সঙ্ঘাতে , ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ১৭৯ সময়

 

রাইসুল ইসলাম (রোমান) , রৌমারী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কোরবানির মাংস ফ্রিজে রাখা নিয়ে সঙ্ঘাতে , ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কোরবানির মাংস ফ্রিজে রাখা নিয়ে কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাই নইমুদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামের হামিদপুর এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার ঘাতক ছোট ভাই আব্দুল জলিলক (৩৮)-কে আটক করেছে পুলিশ। আব্দুল জলিল ও নিহত নইমুদ্দিন হামিদপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নইমুদ্দিনরা তিন ভাই। বুধবার সকালে কোরবানি করার পর ফ্রিজে মাংস রাখা নিয়ে তার অপর দুই ভাই জলিল ও খলিলের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বড় ভাই নইমুদ্দিন বাড়ির পাশের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় জলিল তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে বড় ভাই নইমুদ্দিনকে সজোরে ঘুষি মারলে তিনি দোকানের সামনের সিমেন্টের তৈরি ব্রেঞ্চের উপর পরে মাথায় আঘাত পান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ছোট ভাই জলিলকে আটক করে বেঁধে রাখলে রৌমারী থানা পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনাসির বিল্লাহ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের ছোট ভাই আব্দুল জলিলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (২২ জুলাই) কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar