রাকিবুল ইসলাম লিমন-স্টাফ রিপোর্টার:
পদ্মা-মেঘনাসহ দেশের মোট ছয়টি অভয়াশ্রমে ২৮শে ফেব্রুয়ারি,শুক্রবার মধ্যরাত থেকে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। উক্ত নিষেধাজ্ঞা ৩০ই এপ্রিল ২০২৫ ইং পর্যন্ত বলবৎ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গেলে,আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লে আইন অনুযায়ী কমপক্ষে এক বছর থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন মাছ শিকারী রা। তবে উক্ত নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত ৪০ হাজার ৫ জেলেকে ১৬০ কেজি করে চাল খাদ্য সহায়তা দেবে সরকার। এই সময়ে জেলেরা তাদের মাছ ধরার সামগ্রী এবং নৌকা,ট্রলার মেরামতের কাজ করবেন।
উল্লেখ্য যে,ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ ও অবাধ বিচরণের উদ্দেশ্যে ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল এই দুই মাস নদীতে সব প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের নির্ধারিত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষেধ।
উক্ত অভয়াশ্রম বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নিয়েছে, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী।
চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, জাটকা রক্ষায় জেলে পাড়াগুলোতে প্রচার-প্রচারণা সম্পন্ন হয়েছে। এছাড়া তাদের জন্য নির্ধারিত চাল বিতরণ কার্যক্রম শুরু হবে। মা ইলিশ রক্ষা অভিযানের মতোই জাটকা রক্ষা অভিযান কঠোর হবে। অভয়াশ্রমে অসাধু জেলেরা যাতে কোনোভাবেই নদীতে নামতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে মৎস্য বিভাগ।
Leave a Reply