1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা)

পীরগাছার বড়দরগায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৭৩ সময়

 

হারুন-অর-রশিদ বাবু; বিশেষ প্রতিনিধি:
রংপুরের পীরগাছার কল্যাণী ইউনিয়নের বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক নুরুল ইসলাম খোকনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিদ্যালয়ের সাবেক,ও বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বড়দরগাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ-২০২৫ এ আলোচনার একপর্যায়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম খোকনের সীমাহীন দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে সামনে আসলে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ব্যানারে প্রতিষ্ঠানটির সাবেক,ও বর্তমান শিক্ষার্থী ও অভিভাবক মিলে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে বড়দারগাহ বাজারস্থ রংপুর পাওটানা সড়ক অবরোধ করেন।

এদিকে সড়ক অবরোধ ও বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অনিয়ম তদন্তে গাফিলতির অভিযোগ তুলেন উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। দুই হাজারের অধিক মানুষ এই বিক্ষোভ ও সড়ক অবরোধে অংশ গ্রহণ করেন। সে সময় বাজারের মুল সড়কসহ বড়দরগাহ টু নব্দীগঞ্জ ও দেউতি কানেক্টিং রোডের প্রবেশ দ্বার বন্ধ করে দেয় অভিভাবক ও শিক্ষার্থীরা। এতে করে পিকাপ, ট্রাক, মাইক্রো, অটো, রিকশা ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার বাহন আটকে ব্যাপক জানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেয়া বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, নুরুল ইসলাম খোকন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত অবসর ও মৃত্যুজনিত কারনে একাধিক শিক্ষকের পদ শুন্য হলেও শিক্ষক নিয়োগের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ইংরেজি, অংক, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ বিষয়ে ক্লাস নেয়ার কোন শিক্ষক নাই। এতে করে কয়েক বছর যাবৎ শিক্ষার্থীরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা মনে করি আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানটিকে মেধাশূন্য করার হীন চক্রান্তে জড়িত আছে দূর্নীতিবাজ প্রধান শিক্ষক নুরুল ইসলাম খোকন। আমরা তার অপসারণ চাই। বিদ্যালয়ের অভিভাবকরা শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে অনতিবিলম্বে প্রধান শিক্ষক ও তার দোসরদের ভুয়া কমিটির সুবিধাভোগী দূর্নীতিবাজদের সঠিক বিচার দাবি করেন। এছাড়াও অভিভাবকরা বিদ্যালয়ের দূর্ণীতি বন্ধে উপজেলা প্রশাসনকে দায়ী করেন। অভিভাবক জিহাদুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের দায়িত্বহীনতার কারনে অত্র বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা! পীরগাছা উপজেলা প্রশাসনের গড়িমসির কারনে সঠিক বিচার ব্যাহত হচ্ছে। প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণে ব্যার্থ হলে আমরা উপজেলা প্রশাসনের অপসারণের দাবী তুলবো। এবিষয়ে বড়দারগাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একে এম সাইফুল ইসলাম আজাদ বলেন, ২৪ এর জুলাই মাস থেকে অনুপস্থিত প্রধান শিক্ষক নুরুল ইসলাম খোকন। ৫ই আগস্ট পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র জনতা প্রধান শিক্ষকের অপসারণ চাইলে উপজেলা প্রশাসন আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন। আমি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত শিক্ষার মান বৃদ্ধি করাসহ অত্র প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি।

পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন বলেন, এবিষয়ে তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন বোর্ডে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী এবিষয়ে শিক্ষা বোর্ড ব্যবস্থা নিবে। তদন্তে উপজেলা প্রশাসনের গাফিলতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্তকারী কর্মকর্তারা অনেক ব্যস্ত থাকেন। এজন্য তদন্ত সম্পন্ন করতে বিলম্ব হয়েছে®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar