হারুন-অর-রশিদ বাবু; বিশেষ প্রতিনিধি:
শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর পরশুরাম থানার কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩ই জানুয়ারি ২০২৫ ইং শুক্রবার সন্ধ্যায় নগরীর ৫ নং ওয়ার্ডের হারাটি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগরের উপদেষ্টা অধ্যাপক রায়হান সিরাজী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রায়হান সিরাজী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য নিহত ও আহতদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পলায়নের পর দেশে এখন যে পরিবেশ এসেছে, এই পরিবেশকে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত মনে করতে হবে। এই নেয়ামতকে কাজে লাগিয়ে পরশুরাম থানার ফেডারেশনের নতুন কমিটিতে যারা মনোনীত হয়েছেন তাদের প্রত্যেককেই সৎ, যোগ্য ও নৈতিক মানে উন্নীত হয়ে এক একটি সংঘঠকের ভূমিকা পালন করতে হবে। সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন পরশুরাম থানার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম, ফেডারেশন- এর রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহানত মিয়া প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পরশুরাম থানার সভাপতি আব্দুল খালেক।
উল্লেখ্য যে, সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরশুরাম থানা শাখার ২০২৫-২৬ সেশনে আব্দুল খালেক-কে সভাপতি ও ইউসুফ আলী-কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এবং একই সময়ে সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়®
Leave a Reply