একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ
০৮ জুলাই ২০২১ ইং বৃহস্পতিবার
দেশব্যাপী কঠোর লকডাউনের ৮ম দিনে রংপুর মেট্রোপলিটন এলাকায় সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ টি থানা, ট্রাফিক বিভাগ ও ডিবি’র মোট ২৫ টি টহল টীম সরকারি বিধি-বহির্ভূতভাবে বিভিন্ন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রবেশদ্বার, সড়ক ও স্থানে ২০ টি স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে। এসময় বিভিন্ন যানবাহনের অযাচিত ও অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা ও ট্রাফিক বিভাগ কর্তৃক বিধি-বহির্ভূতভাবে চলাচলরত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এ মোট ৪৬ টি মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে ০৩ টি যানবাহন, মোট জরিমানা করা হয়েছে হয়েছে ৮৯,৫০০ টাকা। এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা, ট্রাফিক ও ডিবি কর্তৃকসহ জেলা প্রশাসন, সেনাবাহিনীর টহল দল, র্যাবের টহল দল এবং বিজিবি টহল দল যৌথভাবে রংপুর মেট্রোপলিটন এলাকায় লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে মোট ০৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২,০০০ টাকা টাকা জরিমানা করা হয়। লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন এলাকায় আজ সেনাবাহিনীর টহল দল ১ টি, র্যাব এর ১ টি টহল দল, বিজিবির টহল দল ১ টি ও আনসার ব্যাটালিয়নের ১ টি টহল দল মাঠে ছিলো,এসময় জনগনকে সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ দেন এবং জরুরী প্রয়োজনে বের হওয়া লোকজনদের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে অনুপ্রেরণা সহ মাস্কও বিতরণ করেন।

তত্ত্ব চিত্রঃ সংগ্রহীত
Leave a Reply