1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর

স্বৈরাচার পলায়নের ইতিহাসে অতিতের সব রেকর্ড ভাঙ্গলো শেখ হাসিনা-মাওলানা মমতাজ উদ্দিন-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২১৪ সময়

 

মোশারফ হোসেন নিজস্ব প্রতিবেদক:

 

মানব ইতিহাসে এইভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়  এই নজির এই উপমহাদেশে সাতশত বছরের ইতিহাসে দ্বিতীয় ঘটনা।
এদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করার অপরাধ, মানুষকে হত্যা করার অপরাধ, গুম করার অপরাধ, কোরআন -হাদিস  পোড়ানোর অপরাধ, ইসলামকে মিটিয়ে দেয়ার অপরাধ , এতগুলো অপরাধের কারণে আল্লাহ তাআলা শুধু ক্ষমতাই কেড়ে নেননি, জিল্লতির চরম পর্যায়ে তাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন।
বৃহস্পতিবার ২৪শে অক্টোবর ২০২৪ ইং জামায়াতের রংপুর জেলা ও মহানগর শাখা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মমতাজ উদ্দিন সংগঠনের বিষয়ে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী” জালিম শাসকের নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করে আজকে এই পর্যন্ত এসেছে। বিগত ১৬ বছর আমাদের কোন নেতাকর্মী একত্র হয়ে কথা বলতে পারেনি! ছাত্রজনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে আমরা একত্র হতে পারছি আলহামদুলিল্লাহ। আজ এ থেকে শিক্ষা নিয়ে আগামীতে আমাদের আরও বেশী বেশী কাজ করতে হবে। আমাদের এখন আর বিশ্রামের সময় নেই, আমাদের সংগঠণের কেন্দ্র থেকে শুরু করে, বিভাগ, জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডসহ পাড়া মহল্লার প্রত্যেক কমিটির সদস্যকে আদর্শবান মানুষ হতে হবে।
তিনি আরও বলেন, গত ২০১২ সালের ১৬ ই নভেম্বর জালিম হাসিনার দোষররা এই অফিসের মালামাল লুটপাট সহ অফিস জালিয়ে দিয়েছিল। দীর্ঘদিন পরে আজ আমরা আবারও এখানে একত্র হয়েছি। আল্লাহ জালিমদের ধরেছে, এখন তারা পালিয়ে বেড়াচ্ছে। আজকে অফিস উদ্বোধন করা হলো, এখন থেকে জেলা ও মহানগরের সকল পর্যায়ের নেতাকর্মীরা নিয়মিত অফিসে আসবেন বসবেন, আল্লাহর দিন প্রতিষ্ঠায় কাজ করবেন।
রংপুর মহানগর নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী ওবায়দুল্লাহ সালাফির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর কমিটির মানব সম্পদ বিভাগের সেক্রেটারি আব্দুস সাত্তার শাহ, রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক, সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী, মহানগর শাখার প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক এডভোকেট কাউসার আলী, কোতোয়ালি থানা আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম কাজল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি গোলাম জাকারিয়া প্রমুখ®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar