রংপুর অফিস:
সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে রংপুর মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকের মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুদান হিসেবে ২০ লক্ষ ৮৬ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সহযোগিতায় মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুদানের চেক বিতরণ করা হয়। রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণীর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মোছা: মৌসুম আফরিদা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত ) স্বপন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার রায়, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মো: জাহাঙ্গীর কবির শান্ত, হিসাব রক্ষক মোঃ ইমদাদুল হক মুকুল ও সহকারী হিসাব রক্ষক মো:ওয়াসি উদ্দিনসহ রংপুর মহানগরীর ৩৩ টি ওয়ার্ড বিভিন্ন পূজা মন্ডপের এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগরীর ৬টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন। এ সময় রংপুর মহানগরীর ছয়টি থানার ৩৩ টি ওয়ার্ডে ১৪৯টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট প্রতিটি মণ্ডপ কে ১৪ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়®
Leave a Reply