রংপুর অফিস:
সোমবার রাত ৯টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার মাহিগঞ্জ মেট্রো থানার ১নং কল্যাণী ইউনিয়নের বড়দরগাহ বাজার এলাকার মদকপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি হাসান আলী ওরফে আপেল ও সোহাগ নামের ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ভগ্নিপতি হাসান আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল মিয়া ছোট কল্যাণী তালতলা গ্রামের বেলাল (ফকির) এর ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২রা জুন রাত ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় রুবেল। এর পর অনেক খোঁজাখুঁজি করেও রুবেলের সন্ধান না পেয়ে তার বাবা বেলাল হোসেন ফকির গত ৩রা জুন দুপুরে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই ডায়েরির সূত্র ধরে নিহতের ভগ্নিপতি হাসান আলী ওরফে আপেলকে সন্দেহভাজন হিসেবে ১০ই জুন সোমবার দুপুরে আটক করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে মরদেহটি পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়®
Leave a Reply