নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব শান্তিকল্পে, দেশ ও জাতীর মঙ্গলার্থে রংপুরে ১৬ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান, লীলা কীর্ত্তন শিব স্বস্ত্যয়ন (যজ্ঞ) ও ধর্মীয় আলোচনা শুরু হয়েছে।
বাংলাদেশ ব্রাহ্মণ-পুরোহিত ঐক্য পরিষদ, রংপুর জেলা শাখার আয়োজনে ৭ই জুন শুক্রবার সকালে দখিগঞ্জ শ্বশানে ১৬ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান, লীলা কীর্ত্তন শিব স্বস্ত্যয়ন (যজ্ঞ) ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ব্রাহ্মণ-পুরোহিত ঐক্য পরিষদ, রংপুর জেলা শাখার সভাপতি শ্রী ধীমান ভট্টাচার্যের সভাপতিত্বে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান, লীলা কীর্ত্তন শিব স্বস্ত্যয়ন (যজ্ঞ) ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রামজীবন কুন্ডু।
এ সময় বিশেষ অতিথি হিসেব আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, রংপুর জেলা শাখার সভাপতি সুশান্ত ভৌমিক, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সহ-সভাপতি পাভেল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিকাশ দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ব্রাহ্মণ-পুরোহিত ঐক্য পরিষদ, রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বাবলু চক্রবর্তী©
Leave a Reply