একুশেখবর.কম-নিউজ ডেস্ক:
পবিত্র মাহে রমজান ও ঈদ উপহার হিসেবে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে রংপুর জেলা যুবলীগ। রমজানে মাসব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করে সংগঠনটি।
অদ্য ৩০শে মার্চ-২৪ ইং শনিবার নগরীর বঙ্গবন্ধু চত্বরে দুপুরে রংপুর জেলা যুবলীগের আয়োজিত অনুষ্ঠানে পরিবারগুলোর মধ্যে এসব কাপড় বিতরণ করা হয়। রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মণ চন্দ্র দাসের সভাপতিত্বে শাড়ি লুংগি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সোহেল, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন,ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাব্বি হাসান সহ অনেকেই।
রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী আমরা মাসব্যাপী নানা মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে যাবো®
Leave a Reply