মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধঃ
পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজারের ৪ টি দোকানে অগ্নিকান্ডের কারণে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় বৈদ্যুতিক সটসার্কিটের কারণে এ অগ্নি কান্ডের ঘটনাটি ঘটে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দ হওয়ার কারণে লোকজনের ঘুম ভেঙে গেলে সবাই এসে দেখতে পান ভয়াবহ আগুনের লেলিহান শিখা। উপকূলীয় চরাঞ্চল হওয়ার কারণে কাছাকাছি কোন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন না থাকায় স্থানীয় পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। এতে খোকন মুন্সির গার্মেন্টস ও কসমেটিকের দোকান, ফজলু হাওলাদারের ঢেউটিনের দোকান এবং মোজাম্মেল সরদারের জাল কাছির দোকান পূড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল-হেলাল বলেন, অগ্নিকান্ডের বিষয়ে আমি অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়-ক্ষতি নিরুপনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করার ব্যবস্থা করা হবে।®
Leave a Reply