বিমল চন্দ্র-স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান।
সোমবার ০৯ই জানুয়ারি ২৪ ইং ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের টাংগন ব্যারেজ থেকে বড়দেশ্বরী হাট অবদী উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার ক্যানেলের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা প্রায় ২ শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো সহ নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়।
উচ্ছেদ অভিযানে ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসনিম জাহান সহ পানি উন্নয়ন বোর্ডের কর্ম কর্তাগন উপস্থিত ছিলেন।
Leave a Reply