1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

রসিক নির্বাচনে অনিয়ম হলে,আঃলীগের অধীনে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ সময়

 

মোঃ হারুন-অর-রশিদ বাবু-বিশেষ প্রতিনিধিঃ

 

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘঠনা ঘঠলে আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না জাতীয় পার্টি বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির। তিনি বলেন, আসছে আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন’র ভোটে অনিয়ম করার চেষ্টা করা হলে রংপুর আগ্নেয়গিরিতে পরিণত হবে। এই আগ্নেয়গিরির উত্তপ্ততায় ভীত নড়ে যাবে সরকারের।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে আসন্ন রসিক নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ইয়াসির জানান, এই ভোটে কারসাজি হলে আমরা রংপুরের শান্তিপ্রিয় মানুষ বিদ্রোহ-আন্দোলনে যাবে। তখন বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি বসে থাকবে না। জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত দিয়েছে, যে কোন ধরনের কারসাজি হলে এই সরকারের আমলে আর কোন নির্বাচনে অংশগ্রহণ করা হবে না। দলের হাই প্রোফাইল মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, জাতীয় পার্টির প্রাণকেন্দ্র রংপুরে কোন ধরনের কারসাজি হলে এই সরকারের আমলে আর কোন ভোটে অংশগ্রহণ করা হবে না। এই নির্বাচনের উপর ভিত্তি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি যাবে কিনা তা নির্ভর করছে। এই মিটিংয়ে দলের চেয়ারম্যান জি এম কাদের সহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানান তিনি। এস এম তিনি আরও বলেন, রংপুরে দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফার জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, তিনি কোথাও বের হলে পিছনে মানুষের জটলা বেধে যায়। মানুষের আবেগ উচ্ছ্বাস ও ভালবাসা দেখেই বোঝা যাচ্ছে এই নির্বাচনে লাঙ্গল মার্কা বিপুল ভোটে জয়ী হবে। এবারের নির্বাচন রংপুরে নতুন ইতিহাস রচনা করবে। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক এডভোকেট সৈয়দ ফারুক আলম,মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

আসছে আগামী ২৭ ডিসেম্বর ২০২২ইং দেশের দ্বিতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন রংপুরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন। এতে মেয়র পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩১টি ওয়ার্ডের ২২৯ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএম মেশিনে এবং ভোটকেন্দ্র গুলো থাকবে সিসিটিভির আওতায়®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar