একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামী লীগ, ১নং কল্যাণী ইউনিয়ন শাখার উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন, নব্দীগঞ্জ বদ্ধভূমির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
মহান বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং এই দিন টিকে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়। ১৬ই ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা ঘটে। জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত সম্মিলিত সামরিক কুচকাওয়াজে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরা যোগ দেন। কুচকাওয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন দেশটির রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী। এই কুচকাওয়াজ দেখার জন্য প্রচুরসংখ্যক মানুষও জড়ো হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় গতকাল রংপুরের পীরগাছা উপজেলা ১নং কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে ১৫ই ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে নব্দীগঞ্জ বদ্ধভূমি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে ১নং কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে, একটি আনন্দ র্যালী নব্দীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে করে। সে সময় নেতাকর্মীদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে বেশ মুখরিত হয় পুরো বাজার। এসময় উপস্থিত ছিলেন, ১নং কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা আলহাজ্ব শফিকুল ইসলাম (শফিক), সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ নুর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলীসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ১নং কল্যাণী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলামসহ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সম্পাদক, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সম্পাদকসহ অত্র ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ নুর আলম বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে, ডিজিটাল বাংলাদেশের পরিসেবা নিশ্চিত করতে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, আগামীর প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, এসময় মহান মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতও করা হয়।
Leave a Reply