1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

রায়গঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে শহিদুল-শাপলা দম্পতি-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৩১ সময়

 

রাকিবুল ইসলাম লিমন-সদর উপজেলা প্রতিনিধি কুরিগ্রামঃ

 

চারপাশে নদী আর মাঝখানে জেগে উঠেছে চর। নেই কোনো স্কুল-কলেজ বা মাদরাসা। ফলে শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ নেই। অল্প বয়সেই তাদের কাজ করতে হয় মাঠে। ধরতে হয় সংসারের হাল। অনেকেই শিকার হচ্ছে বাল্যবিয়ের। এ চিত্র কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের চর দামালগ্রাম ফান্দের চরের।

নদীভাঙন ও বন্যায় সর্বস্ব হারানো এ এলাকার সুবিধাবঞ্চিত মানুষ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। স্থানীয়দের তথ্য মতে, শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় এখানকার ৯০ ভাগ মানুষই নিরক্ষর। তাদের বেশির ভাগই কৃষি ও দিন মজুরি করে। অনেকে আবার জেলার বাইরে গিয়ে শ্রম বিক্রি করে সংসার চালায়। ইচ্ছা থাকলেও সন্তানদের শহর কিংবা বাইরে লেখাপড়া করানোর সামর্থ্য নেই তাদের। সন্তানকে লেখাপড়া করাতে চাইলে যেতে হয় জেলা কিংবা উপজেলা শহরে অথবা নদী পারাপার করে যেতে হয় পার্শ্ববর্তী গ্রামের স্কুল গুলোতে। এতে এক দিকে যেমন ভোগান্তির শিকার হতে হয়, তেমনি নৌকা যোগে নদী পারাপারে দুর্ঘটনারও শিকার হতে হয়। ফলে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন থাকলেও তা দুঃস্বপ্নই থেকে যায়। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত এসব শিশু-কিশোরদের শিক্ষার আলোয় আলোকিত করতে শহিদুল ইসলাম ও শাপলা খাতুন দম্পতি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন চর দামালগ্রাম (ফান্দেরচর) প্রাথমিক শিক্ষা কেন্দ্র। এক বছর ধরে তারা বিনা পারিশ্রমিকে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। শিক্ষার সুযোগ পেয়ে খুশি শিশু- কিশোররা। স্বপ্ন বুনছেন সমাজের আর ১০ জনের মতো পড়াশোনা করে দেশকে আলোকিত করার। নাজমুল ইসলাম (১২) নামে এক শিক্ষার্থী জানায়, সে আগে মাঠে কাজ করত। পাওয়ার টিলারের সাথে থেকে হালচাষে সহায়তা করে সংসারে সহযোগিতা করত। কখনো তার স্কুলে যাওয়া হয়নি। স্বরবর্ণ কী সেটাও জানত না। পরে শহিদুল-শাপলার শিক্ষাকেন্দ্রে পড়ার সুযোগে আর মাঠে কাজ করে না। এখন সে লেখাপড়া শিখছে। আয়েশা খাতুন (১০) ও কাকলী খাতুনসহ (১১) আরও অনেক শিক্ষার্থী জানায়, তারা এর আগে কখনো স্কুলে যায়নি। সুযোগ হয়নি লেখাপড়ার। আগে মাকে সংসারের কাজে সহযোগিতা করত। তারা এখন পড়ালেখা নিয়ে ব্যস্ত। লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখে। ফান্দেরচর প্রাথমিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শহিদুল ইসলাম জানান, তিনি অনেক কষ্ট করে লেখাপড়া করেছেন। এলাকার শিশুরা শিক্ষাবঞ্চিত হচ্ছে- বিষয়টি তাকে তাড়িত করে। বিয়ের পর স্ত্রীকে বিষয়টি জানালে সেও রাজি হয়ে যায়। পরে শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার চিন্তা থেকে একটি মক্তব ঘরে অর্ধশতাধিক শিশু নিয়ে কার্যক্রম শুরু করি। শহিদুল ইসলামের স্ত্রী শাপলা খাতুন জানান, স্বামীর এই সৎ সাহসিকতায় অনুপ্রাণিত হয়ে দুজন মিলে চরের অবহেলিত শিশুদের শিক্ষা দান করছেন। এতে আত্মতৃপ্তি লাভ করেন তিনিও। প্রত্যাশা করেন এখানকার শিশুরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে।®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar