1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা)

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন সংশোধনের দাবিতে মানব বন্ধন-একুশেখবর.কম

  • আপডেটের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৫৮ সময়

 

রাকিবুল ইসলাম লিমন-সদর উপজেলা প্রতিনিধি কুরিগ্রামঃ

 

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে কয়লা সংকট সমাধানের দাবিতে কুড়িগ্রামে মানব বন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুরিগ্রাম জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

 

রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানব বন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান বকসী। এ সময় আরো বক্তব্য রাখেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ গোলাম মোস্তফা, ইট ভাটা মালিক আব্দুল হাই প্রমুখ। সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান বকসী বলেন, ২০১৩ সালে ইট ভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজ্যাগভাটা বৈধ পদ্ধতির উল্লেখ্য থাকলেও উক্ত আইনের ৮(৩) (ঙ) এবং ৮(৩) (খ) উপ-ধারায় “দুরত্ব নির্দিষ্ট” করণে দেশের অধিকাংশ জিগজ্যাগ ইটভাটা অবৈধ হয়ে পড়ে ফলে মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। উক্ত আইনের উপ-ধারায় বাংলাদেশের কোথাও ইটভাটা স্থাপনের স্থান পাওয়া যাবে না। পরিবেশ অধিদপ্তরে বহুবার আবেদন করলেও উক্ত ধারাটি অদ্যাবধি কোন পরিবর্তন হয়নি। পরিবেশ অধিদপ্তর ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ আইনটি পরিবেশ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ২০১৯ সনে কিছু ধারায় সংশোধন আনলেও উক্ত আইনের উপ ধারায় কোন পরিবর্তন করা হয়নি। দেশের উন্নয়নের চাকা সচল রাখতে উল্লিখিত বিষয়গুলো গুরুত্ব দিয়ে পরিবেশ আইন সংশোধন করে আগামী ২০৩০ইং সাল পর্যন্ত ইটভাটা লাইসেন্স ও ছাড়পত্র প্রদান করে বৈধ জিগজ্যাগ ইটভাটাগুলোকে পরিচালনা করার সুযোগ প্রদান ও ইট ভাটার ভরা মৌসুমে চলমান কয়লা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন ভাটা মালিক।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar