একুশেখবর.কম- বার্তাকক্ষ
রংপুরের নতুন করে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. চিত্রলেখা নাজনীন। তিনি রংপুরে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার ২৩ শে নভেম্বর ২২ ইং রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতির এই আদেশের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নির্ভর যোগ্য সূত্রমতে জানা যায় রংপুরে জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়া ড. চিত্রলেখা নাজনীন সর্বশেষ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি নাটোরে অতিরিক্ত জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মানিকগঞ্জ জেলায় কর্মজীবন শুরু করেন।
তাহার জন্ম স্থান রাজশাহী সিটি করপোরেশন এলাকার রানীবাজার নামক জায়গায়। তিনি ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এদিকে রংপুরের বর্তমান জেলা প্রশাসক আসিব আহসানকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।®
Leave a Reply