1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা)

বিশ্বকাপ জ্বরে কুরিগ্রামে যুবকের দুধ দিয়ে গোসল-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২০৪ সময়

 

রাকিবুল ইসলাম লিমন-সদর উপজেলা প্রতিনিধি কুরিগ্রামঃ

 

চলমান কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ভক্তদের প্রথম ম্যাচেই সৌদি আরব এর সাথে হারের শোক সহ্য করতে না পেরে প্রিয় দলের হারে ব্যথিত হয়ে অবাক কাণ্ড ঘটিয়েছেন আর্জেন্টিনা ভক্ত এক যুবক। তিনি এই শীতের রাতে দুধ দিয়ে গোসল করে আজীবন আর্জেন্টিনা সমর্থন না করার অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম পৌর শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘঠায় ঔ যুবক। দুধ দিয়ে গোসল করা আর্জেন্টিনা ভক্ত আসিফ (২৬) কুড়িগ্রাম শহরের চর কুড়িগ্রাম গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত আসিফ আর্জেন্টিনার কট্টর সমর্থক ছিলেন। বিশ্বকাপ ফুটবল এলেই প্রিয় দলের প্রতি ভালোবাসায় বাড়িতে আর্জেন্টিনার পতাকা টানানো, গায়ে জার্সি পরে এলাকায় ঘুরতেন তিনি। প্রিয় দলের সমর্থকদের বিভিন্নভাবে উৎসাহ যোগাতেন। মঙ্গলবারও তার ব্যতিক্রম ছিল না, কাঙ্ক্ষিত দল জিতবে বলে আর্জেন্টিনার খেলা দেখতে প্রজেক্টরের সামনে বসে যান তিনি যথা সময়ে। তবে শেষ পর্যন্ত প্রিয় দল হেরে যায়। এ ঘটনায় আশাহত হতাশ হয়ে সবার সামনে আর্জেন্টিনার প্রতি অনীহা প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে আজীবনের জন্য সমর্থন করবেন না বলে প্রতিজ্ঞা করেন আসিফ।
এ বিষয়ে আসিফ বলেন, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আর্জেন্টিনার সাপোর্ট করে আসছি। মনে-প্রাণে আর্জেন্টিনাকে ভালোবাসি। তবে আমার বয়সে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ট্রফি নিতে দেখিনি। বড় দলের সাপোর্টার হয়েও প্রতিবারই লজ্জায় পড়েছি। তাই দুধ দিয়ে গোসল করে প্রতিজ্ঞা করেছি, যতদিন বেঁচে থাকবো আর কখনো আর্জেন্টিনা সাপোর্ট করবো না।
নতুন করে অন্য কোনো দলের সমর্থন করবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, অন্য দলের সাপোর্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। তবে এবার থেকে দলগুলোর খেলা দেখে বুঝে-শুনে সাপোর্ট করবো, যাতে এত বড় লজ্জায় না পড়তে হয়।
কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. লোবান হাসান বলেন, ফুটবল একটি আন্তর্জাতিক খেলা। এ খেলাকে ঘিরে নানা দলের সমর্থক থাকতে পারে। তবে খেলাকে কেন্দ্র করে সমর্থকদের মাঝে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar