1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর

পটুয়াখালীর গলাচিপায় প্রতিপক্ষের আঘাতে এক হিন্দু নারী আহত-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২১০ সময়

 

মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধি

 

পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক সম্পত্তিতে ফসল কাটার সময় চাঁদবাজ ও ভূমি জবর দখলবাজদের হাত থেকে বর্গা চাষীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার ভূমি মালিক তুলসী রানী দত্ত (৩৮) নামে এক নারীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১লা নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তী গ্রামের ৭নং ওয়ার্ডের নিজ ভোগ দখলীকৃত ফসলী জমিতে। এ ঘটনায় আহত ওই নারীকে উদ্ধার করে এলাকাবাসী গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,তুলসী রানী দত্ত পিতা মৃত হরিপদ দত্ত। তার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৭নং ওয়ার্ড চর আগস্তি গ্রামে পারিবারিক ভাবে ১৬ একর ৮৩ শতাংশ জমি আছে। উক্ত সম্পত্তি নিয়ে অভিযুক্ত মো. সেলিম হাং (৫৫) ও মো. মোসলেম হাং এর সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় সালিশ বৈঠকে বিরোধের সমাধান হয় ও রায় তুলসী রানী নিজেদের পক্ষে পান। কিন্তু বিরোধী পক্ষ সেই রায় মানতে নারাজ। গত ০১ নভেম্বর তুলসী রানীর ভোগদখলীয় ওই জমিতে বর্গা চাষী মো. আলমগীর হোসেন ফসল কাটতে গেলে মো. সেলিম হাং ও মো. মোসলেম হাং ফসল কাটতে বাঁধা প্রদান করে এবং চাঁদা দাবি করে। বর্গা চাষী আলমগীর অস্বীকৃতি জানালে তাকে ধাক্কাধাক্কি ও গালিগালাজ করে। এক পর্যায়ে ভূমির মালিক তুলসী রানী বর্গা চাষীকে বাঁচাতে গেলে তার ওপর সেলিম ও মোসলেম চড়াও হয়। লাঠি সোটা নিয়ে পেটানো শুরু করে এবং এবং শারীরিক ভাবে কিল ঘুষি মেরে নিলা ফুলা জঘম করে। ধান কাটার কাচী দিয়ে পোচ দিয়ে হাতের বৃদ্ধা আঙ্গুলে ও পিঠে রক্তাক্ত জখম করে। পরে তাদের ডাকে চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। জমির বর্গা চাষী মোঃ আলমগীর হোসেন বলেন,” আমার চাষের বিছলা খোলায় ধান দাইতে নামলে ওরা বাধা দেয়,মালিক(তুলসী রানী)শামনে আইলে মলিলা-টহিলা কিছুই মানেনায়,লাত্থি ঘুষী দিয়া পারাইতে থাকে। তারে বাঁচাইতে কেউ আসেনায়।হিন্দু মহিলাকে একা পাইয়া যা তা ব্যাবহার করছে। চিকিৎসারত অবস্থায় আহত তুলসী রানী দত্ত বলেন,”আমাদের পারিবারিক সম্পত্তি বড়গা চাষি দিয়ে চাষাবাধ করাই, হিন্দু বলে আমাদের জমি দখল করে নিতে বিভিন্ন ষড়যন্ত্র চালায় হামলা কারীরা। নারী-পুরুষ বলে তাদের কাছে কিছুই নেই। জমি দখল নিতে মরিয়া হয়ে উঠছে সেলিম,মোছলেম সহ অচেনা শতাধিক চক্রান্তকারী”।স্থানীয় ইউপি সদস্য বলেন,দেবত্তর সম্পত্তি নিয়ে বিতর্কের কথা শুনেছি। এই বিতর্কের কারনে অধিকাংশ জমি খিল(চাষ হয়নি)রয়েছে। বড়গা চাষির সাথে গন্ডগোল হয়েছে। তবে পরিষদে কোন অভিযোগ আসেনি। গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইণ জানান, ঘটনার ব্যাপারে তুলসী রানী দুইজনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করেছে। এ বিষয় তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar