1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

অবশেষে সফল হলো রংপুরে বিএনপির চতুর্থ বিভাগীয় গণ সমাবেশে-একুশেখবর.কম

  • আপডেটের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৩১ সময়

 

একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ

 

অবশেষে নানা বাধা বিপত্তি পেরিয়ে রংপুরে বিনপির গন সমাবেশ সু সম্পন্ন হলো। এটি ছিলো বিনপির
চতুর্থ বিভাগীয় গণ সমাবেশ। ওই সমাবেশে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন সরকার গঠনের ডাক দেন দলীয় নেতা কর্মীরা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন”সংসদকে বিলুপ্ত করে, সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তার দায়িত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেই নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন করে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে সকলের গ্রহণযোগ্যতার ভিত্তিতে সরকার গঠন করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন আমাদের যে ক’জন সংসদ সদস্য আছে তারা দলীয় নির্দেশ পেলেই পদত্যাগ করবে, কিন্তু আমরা ফ্যাসিবাদী হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচনে অংশ গ্রহণ করবো না।
২৯ অক্টোবর ২০২২ইং শনিবার রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে বেলা সাড়ে ১২টার দিকে সমাবেশ শুরু হয়। যা চলে বিকেল ৫টা অবদী।
সমাবেশে নেতারা দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে জন দুভোর্গ, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, বিএনপি নেতাদের ওপর গুম খুন নির্যাতন, সরকারি নেতাদের দুর্নীতি ও দায়িত্ব পালনে অবহেলা সহ আরও নানাবিধ বিষয়ে বক্তব্য রাখেন দলের নেতারা। এ সময় সমাবেশে অংশ নেয়া হাজার হাজার নেতাকর্মীরা সরকার বিরোধী নানান শ্লোগান দেয়। সেই সাথে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানান। এদিকে সমাবেশের একদিন আগে থেকে অর্থাৎ শুক্রবার সকাল থেকে রংপুরের আটটি জেলায় পরিবহন ধর্মঘট চলছে। এ কারণে সমাবেশে আসতে নানা ভোগান্তির মুখে পড়তে হয় বিএনপির নেতাকর্মীদের। রংপুর মোটর মালিক সমিতির ডাকা এই ধর্মঘট শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে অর্থাৎ সমাবেশ চলাকালীন পুরো সময় জুড়েই ওই আট জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল
তবে বিএনপির নেতা-কর্মীদের দাবি, গণসমাবেশ বানচাল করতেই এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
এরপরও সব প্রতিকূলতা উপেক্ষা করে বিএনপির বিভিন্ন জেলা উপজেলার কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীকে ট্রাক, পিক-আপ, মাইক্রোবাস, অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট বড় যানবাহনে করে এই গণ সমাবেশে যোগ দিতে দেখা যায়।
বেলা গড়াতেই হাজার হাজার নেতা কর্মী মিছিলে মিছিলে সমাবেশস্থলে যোগ দেন। এসময় তারা সরকার-বিরোধী নানান শ্লোগান দেন। সেইসাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন।
সমাবেশের মাঠ ছাড়াও রংপুর নগরজুড়ে সড়কের দুই পাশে সাঁটানো হয়েছে দলীয় পোস্টার। নগরীর প্রবেশ পথে তৈরি করা হয়েছে তোরণ। সমাবেশে আসা আগতদের হাতে ছিল বিএনপির প্রধান নেতাদের প্রতিকৃতি, দলীয় পতাকা সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের দাবি সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন। কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীসহ দেশটির উওরের বিভাগের বিভিন্ন জেলা থেকে পথ ভেঙে ভেঙে যে যেভাবে পেরেছেন সমাবেশস্থলে এসেছেন। সমাবেশে যোগ দিয়ে ঠাকুরগাঁওয়ের বিএনপি কর্মী মাজেদ মিয়া বলছিলেন, “বাড়ি থেকে অনেক পথ ভেঙে এতদূর এসেছি। সৈয়দপুর পর্যন্ত আর কোনও গাড়ি নিয়ে আসেনি। একটা সিএনজি পেলেও সেটি বেশি দূর আসেনি। ২০ কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি।”
গণ সমাবেশে যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়তে পারেন, এমন আশঙ্কা ও হয়রানি এড়াতে অনেকে কয়েকদিন আগে থেকেই রংপুর শহর ও এর আশপাশের এলাকায় অবস্থান নেন। আবার অনেকেই আগের রাতে এই ঈদগাহ মাঠে তাঁবু খাটিয়ে না হলে খোলা আকাশের নীচে রাত কাটিয়েছেন। শুক্রবার সন্ধ্যা থেকেই কালেক্টরেট মাঠটি বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায়। দিনাজপুর থেকে বিএনপি কর্মী শাহ আলম বলেন আমি গত বৃহস্পতিবার রাতে এসে সিও বাজারে রাস্তার পাশে রাত কাটিয়েছি এই দুই দিন তবুও সমাবেশ শেষ করেই ঘড়ে ফিরবো।

বিএনপির এবারের গণ সমাবেশে সভাপতিত্ব করছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহত এবং সারা দেশে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে প্রতিটি বিভাগে সমাবেশ করছে বিএনপি।
এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনায় সমাবেশ করেছিল দলটি। সমাবেশে যোগ দেয়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী-কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভাষণে বলেন, “আমরা মুক্তিযুদ্ধ করেছি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, প্রতি পাঁচ বছর পর পর যাতে ভোট দিতে পারি, প্রতিনিধি নির্বাচন করতে পারি। কিন্তু বাস্তবে তা এখন আর হচ্ছে না,এই ভোটের কারচুপি আর হতে দেওয়া হবে না,সুস্পষ্ট নিরবচ্ছিন্ন নির্বাচনের জন্য যা করনীয় তা এবার বিএনপি করবে ইনশাল্লাহ।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar