1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে বৃদ্ধা সহ আহত ৩-একুশেখবর.কম

  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ সময়

 

মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় এক বিধবা নারীর জমি দখল নিতে প্রতিপক্ষের চেষ্টা, অতপরঃ বাধা দিতে গিয়ে নাতি সহ দুই বোন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ৯ই সেপ্টেম্বর ২২ ইং সকাল ১১ টার দিকে আমখোলা ইউনিয়নের কাঞ্চন বাড়িয়া গ্রামে।এ বিষয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করে উভয় পক্ষ। আহতরা হলেন মৃত হাতেম আলী হাওলাদার এর মেয়ে জেলভানু বেগম (৬০),গোলভানু বেগম(৬৫) এবং বাহালম হাওলাদারের ছেলে সুমন(১৭)। সূত্রমতে জানা যায় উপজেলার আমখোলা ইউনিয়নের কাঞ্চন বাড়িয়া গ্রামের মৃত হাতেম আলী হাওলাদার এর মেয়ে গোলেভানু ও জেলভানুর পৈত্রিক সম্পত্তি নিয়ে পার্শ্ববর্তী প্রতিপক্ষের সাথে জটিলতা সৃষ্টি হয়। বিভিন্ন সময় কৌশলগত কারনে বাকবিতন্ডায় লিপ্ত হয় উভয় পক্ষ। ঐ পরিবারের অন্য অন্য সদস্যদের বিক্রি হওয়া জমির ক্রেতাগন ভোগ দখল বুঝিয়ে নিতে মরিয়া।গত ৯ সেপ্টেম্বর দুই বোনের জমি চাষে গেলে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হামলা চালায়। নানিকে বাচাতে গিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংগে আঘাত প্রাপ্ত হয় বাহালম হাওলাদারের ছেলে সুমন। তর্কিত সম্পত্তি থেকে কাদামাটি ও রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে এবং গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করে স্থানীয়রা। এ বিষয়ে আহত গোলভানু বেগম জানায়,’ সিডরের তিন মাস পর আমার স্বামী মারা যায়। তার মৃত্যুর পর থেকে সংসার চালাতে খুব কস্ট হয়, সংসার ও সন্তানদের লেখাপড়া খরচ চালাতে হিমশিম খেতে হয়। বিশ বছর যাবৎ পৈত্রিক সম্পত্তি চাষবাস করে সংসার চালাই।আমার পিতার সম্পত্তি জবর দখল করার চেষ্টা করছে মাতুব্বর বাড়ির লোকজন। জমি চাষ করতে লোকজন পাঠালে হুমকি-ধুমকি দিয়ে পাঠিয়ে দেয়।ওড়া জন-জনতা বেশি, ওদের ভয়ে কাজের লোক পালিয়ে যায়।ওদের অত্যাচারে আমরা দুই বোন জমির আইলে যেতে বাধ্য হই। আর জমিতে জাওয়ার খবর পেয়ে বিশ-পঁচিশ জন লাডি-ঠেঙ্গা লইয়া আমাদের উপর হামলা চালায়। লাডির বাড়ি ঠেকাতে গিয়ে নাতির মাথা ফেটে যায়। আমি এ অত্যাচারের বিচার চাই’।

বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টায় ব্যার্থ হলে উভয় পক্ষই মামলা করেন।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar