একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ
অদ্য ১১ ই সেপ্টেম্বর ২০২২ খ্রি. ০৯.০০ ঘটিকার সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ কমিশনার নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম এঁর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মেহেদুল করিম পিপিএম সেবা ও উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দসহ সকল পদবীর পুলিশ সদস্যবৃন্দ। কল্যাণ সভার শুরুতেই উপ-পুলিশ কমিশনার (প্রশাসন ও সদরদপ্তর) মোঃ মহিদুল ইসলাম পিপিএম পূর্বের মাসের কল্যাণ সভার কার্যবিবরণী সকলের সামনে উপস্থাপন করেন। অতঃপর সকল পদবীর পুলিশ সদস্যদের তাদের বিদ্যমান সমস্যাসমূহ ও দাবি দাওয়া তুলে ধরার আহবান জানান। পুলিশ কমিশনার সকলের নিকট হতে তাদের বিদ্যমান সমস্যাসমূহ ও দাবি দাওয়া আন্তরিকতার সাথে শ্রবণ করেন এবং সকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটকে সার্বক্ষণিক পরিচ্ছন্নতা বজায় রাখার এবং ইনচার্জদের নিয়মিত মনিটরিং করার নির্দেশ প্রদান করেন। এছাড়া সকল সদস্যের প্রতি কতিপয় নির্দেশনা মেনে চলার আহবান জানান। যেমন- পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিমিত খাদ্য গ্রহণ, অযথা রাত না জাগা, প্রয়োজনীয় ডকুমেন্টস ও নিরাপত্তা সামগ্রী ছাড়া মোটরসাইকেল ড্রাইভ না করা, ফেসবুকে আজেবাজে মন্তব্য ও টিকটক বর্জন করা, ডিউটিকালে যথাযথ ইউনিফরম ও প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রীর ব্যবহার নিশ্চিত করাসহ আরো বিবিধ বিষয় নির্দেশনা প্রদান করেন। পরিশেষে তিনি সকলকে শৃঙ্খলা বজায় রেখে নিজ দায়িত্বের প্রতি আন্তরিক ও সহনশীলতার আহবান জানিয়ে উক্ত সভার পরি সমাপ্তি ঘোষণা করেন
ছবিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহীত
Leave a Reply