1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা)

মানব সেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার ক্ষেত্রে পুলিশের জন্য সাংবাদিক সেতুবন্ধন হিসেবে কাজ করেনঃ আরপিএমপি কমিশনার-একুশেখবর.কম।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৭৫ সময়

 

রংপুর অফিসঃ

 

মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে পুলিশের জন্য “সাংবাদিকরা”সেতুবন্ধন হিসেবে কাজ করেন বলে মন্তব্য করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি)’র কমিশনার নুরেআলম মিনা। তিনি তার বক্তৃতায় বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সাংবাদিকরা বিভিন্ন সময় তৃনমুল পর্যায় থেকে তত্ত্ব উপাত্ত সংগ্রহ করে সংবাদ প্রকাশ করে যার কারনে অপরাধ দমনে পুলিশ ভূমিকা রাখতে সক্ষম হয়। মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে পুলিশের জন্য সাংবাদিকরা সব সময়ই সেতুবন্ধন হিসেবে কাজ করেন। পুলিশ ও সাংবাদিকের পেশাগত লক্ষ্য,উদ্দেশ্য এক ও অভিন্ন। উভয়েই জনগণের স্বার্থে দেশের জন্য কাজ করে থাকেন। পহেলা সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে আরপিএমপির সম্মেলন কক্ষে রংপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার এসব কথা বলেন। পুলিশ কমিশনার নুরেআলম মিনা বলেন, সাংবাদিকরা গঠনমূলক সমালোচনার মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশকে উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধির পথে চলতে সহায়ক ভূমিকা পালন করবেন। পুলিশকে সঠিক তথ্য ও পরামর্শ প্রদান করে আরও বেশি জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সহযোগিতা করবেন। কারণ সমাজের সকল অসঙ্গতিকে সামনে নিয়ে এসে সমাধানের পথ তৈরি করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। পরিকল্পিত নগরায়নে সিটি করপোরেশনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অপরিকল্পিত ভবন নির্মাণ, নির্মাণাধীন ভবনে পার্কিং স্পেস না রাখা, সক্ষমতার চেয়ে বেশি অটোরিকশার লাইসেন্স প্রদান, ফুটপাত ব্যবহার উপযোগী না থাকা, অভ্যন্তরীণ রাস্তার যথাযথ সংস্কার না করা, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থাসহ নগর পরিকল্পনার অন্যান্য বিষয়ে রংপুর সিটি করপোরেশনকে গুরুত্ব দিতে হবে। আরপিএমপির ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্য দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে নগরবাসীর সহযোগিতা এবং সিটি করপোরেশনসহ অন্যান্য বিভাগের সমন্বিত প্রচেষ্টায় মানুষের আকাঙ্খা পূরণে সক্ষম হবে। এ সময় আইজিপির নির্দেশনা অনুযায়ী পুলিশকে দুর্নীতিমুক্ত হওয়া, মানুষকে নির্যাতন করা থেকে বেরিয়ে আসা, মাদকের সঙ্গে সম্পর্ক না রাখা, বিট পুলিশিং চালু করা ও কর্মরত অবস্থাতেই পুলিশের কল্যাণ নিশ্চিতে আরপিএমপি কাজ করছে বলেও জানান পুলিশ কমিশনার নুরেআলম মিনা। মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রংপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে করণীয়সহ কয়েকজন পুলিশ সদস্যর অপরাধে জড়িয়ে পড়ার প্রসঙ্গ তুলে ধরেন। এর মধ্যে মাদক, চুরি-ছিনতাই রোধসহ ট্রাফিক ব্যবস্থার উন্নতিকরণ, গুরুত্বপূর্ণ সড়কের দুইপাশ থেকে অবৈধ দখল উচ্ছেদ, যানজট নিয়ন্ত্রণ, অবৈধ যানবাহন চলাচল রোধ, অপরাধ দমন ও অপরাধী দ্রুত শনাক্তে নগরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সংখ্যা বাড়ানো ও আইন মেনে চলার ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন সাংবাদিক নেতারা। সভায় রংপুরের কয়েকজন সিনিয়র সাংবাদিক বক্তব্য রাখেন। এছারাও এমানব সময় আরও উপস্থিত ছিলেন আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক প্রমুখ।

উল্লেখ্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) দ্বিতীয় পুলিশ কমিশনার হিসেবে গত ৩১ জুলাই যোগদান করেন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক নুরেআলম মিনা।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar