1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

নানান সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁওয়ের একতা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষক ও কর্মচারীরা-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৯৩ সময়

 

কুদরত আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

পিছিয়ে পড়া প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের সমাজে বোঝা থেকে আলোর মুখ দেখানোর জন্য সারাদেশে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এই সব বিদ্যালয় স্থাপনের পর থেকে অবিরাম ভাবে সময় ও শ্রম দিতে শুরু করে শিক্ষক কর্মচারীবৃন্দ কিন্তু বেতন ভাতা না পাওয়ায় নিজ স্ত্রী সন্তান সহ মানবেতর জীবন যাপন করতে হচ্ছে অনেক শিক্ষক শিক্ষিকা পরিবার গুলোর। ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে একতা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র এরমই সমস্যার সম্মুখীন। সেখানে গিয়ে দেখা যায়, বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত সময় পার করছে শিক্ষকবৃন্দ।
প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক আল মোমিন বলেন, পার্শে তিনটি উপজেলার ১৫ টি ইউনিয়ন থেকে বিশেষ শিশুদেরকে আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে প্রতি দিন স্কুলে আনা নেওয়া করি। প্রায় ১.৫ একর জমিতে প্রতিষ্ঠানটি স্থাপিত, এখানে শিক্ষার পাশাপাশি বিশেষ শিশুদের স্বাস্থ্য সেবা করে থাকি কিন্তু আমাদের দুঃখ আমরা না খেয়ে আর কতদিন শিক্ষাদান করব তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি তিনি যেন দ্রুত আমাদের প্রতিষ্ঠানটিকে এমপিও ভুক্তি করেন। বিদ্যালয়ের অফিস কক্ষে পরিচয় পাওয়া মাত্র প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচাল আমিরুল ইসলাম জানালেন দীর্ঘ ১৪ বছর ধরে বিদ্যালয়ে শিক্ষা দান করতে গিয়ে সংসারের করুন ইতিহাস। তিনি বলেন, ২০০৭ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে এ পর্যন্ত চলছে বর্তমানে বিদ্যালয়ে ৪৫৫ জন শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। প্রতিষ্ঠান টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদন ও স্বীকৃতি পেয়েছি। এমপিও ভুক্তির জন্য আবেদনও করা হয়েছে। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে সুদৃষ্টি করেন এবং আমাদের এমপিও ভুক্তি করেন তাহলে আমরা শিক্ষক কর্মচারী সবাই পরিবার নিয়ে ডাল ভাত খেয়ে বেচে থাকতে পারি। তিনি একুশেখবর.কম এর প্রতিবেদককে আরও বলেন, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ ভাবে অনুরোধ করছি এজতা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রটিকে দ্রুত এমপিও ভুক্তি করার জন্য।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় গুলোর বিষয় সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে, এবং এমপিও ভুক্তির জন্য চেস্টা করা হচ্ছে।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar