1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন করার প্রত্যয়-আকরাম আলীর-একুশেখবর.কম

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৩৮ সময়

 

কুদরত আলী-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

পর পর দুইবারের সফল চেয়ারম্যান এবারও তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজ ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গঠনের কাজ করে যাচ্ছেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আকরাম আলী।

সারাদেশে অনুষ্ঠিত ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনে টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান পদে জয়লাভ করে হ্যাট্টিক গড়েছেন তিনি। নির্বাচনে নৌকা প্রতীকে আকরাম আলী বিপুল ভোটে নির্বাচিত হন। আকরাম আলী ২০১১ সালে প্রথমবারের মতো নিকটতম ওই ইউনিয়নের গরুর গাড়ি প্রতীকে ৮,২০০ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দী এটিএম মাহাবুব ছাতা প্রতিক নিয়ে ভোট পেয়েছিলেন ৩৩০০ টি। পরে দ্বিতীয় বার ২০১৬ সালে নৌকা প্রতিক নিয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। আকরাম আলী অত্র ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৭৪ সালে জন্ম গ্রহণ করেন। তাহার রাজনৈতিক হাতেখড়ি শুরু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের সক্রিয় সদস্য জীবন থেকে। এর পর দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে দীর্ঘ ১০ বছর বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল হতে আওয়ামী লীগ কে সুসংগঠিত করার লক্ষ্যে তিনি বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসতেছেন। উক্ত ইউনিয়নবাসী রবিন চন্দ্র জানান, আকরাম চেয়ারম্যান একজন ভালো মনের মানুষ যে কারও বিপদে তিনি দ্রুত ছুটে যান এবং তিনি ইউনিয়নের জনগণের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ স্থানে যাত্রী ছাউনি নির্মাণ করছেন, সীমানা পিলার নির্মান করেছেন। আরেক বাসিন্দা শফিকুল জানান, আকরাম চেয়ারম্যান এর কাছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই সমান এবং তিনি ইউনিয়ন বাসীর জন্য যথেষ্ট সময় দেন ডাকলে কাছে পাই। আগে অনেক মানুষ হয়রানি মুলক মামলার শিকার হতো। এখন মামলা মোকদ্দমা অনেক কমে গেছে। চেয়ারম্যান আকরাম প্রতিবেককে বলেন, জনগণ আমাকে অনেক কিছু দিয়েছে পরপর তিন তিন বার বিপুল ভোটে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন এই ইউনিয়নের জনগণ। আমার ইউনিয়নের জনগণের জন্য আমি তিন তিন বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি চাই আমার ইউনিয়নবাসীর সেবা করে তাদের ঋণ পরিশোধ করতে। আমি ছাত্র জীবন থেকে জনসাধারণের সেবা করতে পছন্দ করতাম এটাই আমার নেশা ছিল এলাকায় কোন মানুষের সমস্যা হলেও দ্রুত ছুটে যাইতাম। তিনি আরও জানান, তার ইউনিয়নে মুসলিমদের পাশাপাশি হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মোট ভোটারের প্রায় অর্ধেক ভোট রয়েছে। তিনি বলেন, প্রথমবার নিবার্চিত হয়ে এলাকার উন্নয়ন ও মানব সেবায় আন্তরিক ভাবে কাজ করছি এবং দ্বিতীয় বারও অনেক কাজ করছি ইউনিয়নবাসীর জন্য । সে কারণে এলাকাবাসী বিপুল ভোটে আমাকে তৃতীয় বারের মতো জন্য চেয়ারম্যান নির্বাচিত করেছেন।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar