1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

নির্মাণ সামগ্রীর মুল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে প্রতিকী অনশন-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৩৬ সময়

 

 

একুশেখবর.কম নিউজ ডেস্কঃ

 

রড, সিমেন্ট,পাথর ও বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সকল সিন্ডিকেট চক্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে “রংপুর ঠিকাদার সমিতির” প্রতিকী অনশনে একাত্মতা প্রকাশ করেছেন রংপুর সিটি কর্পোরেশন(রসিক)মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
একাত্মতা প্রকাশ করে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফা বলেন, নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য যেভাবে লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে, এতে সকলের নাভিশ্বাস উঠে গেছে। রড,সিমেন্ট,পাথর ও বিটুমিনসহ সকল নির্মাণ সামগ্রীর লাগামহীন মুল্যবৃদ্ধির বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানসহ কয়েকজনকে অবগত করা হয়েছে। আশাকরি তারা দ্রুত সময়ের মধ্যে বিষয়টি মহান জাতীয় সংসদে উত্থাপন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে রসিক মেয়র বলেন, ঠিকাদাররা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে থাকে। আজ তারাই যদি না বাচে। তাহলে আমার মনে হয় আপনার সেই উন্নয়নশীল দেশে যাওয়ার যে টার্গেট তা সফল হবে না। আমার অনুরোধ থাকবে ঠিকাদার তারা আমাদেরই একটা অংশ। তাদের এই দাবীর যেন প্রতিকার তারা পায় তার বক্তব্যে সেই সব দাবী জানান তিনি।
রংপুর ঠিকাদার সমিতির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রইচ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিকী অনশনে বক্তব্য রাখেন প্রবীণ ঠিকাদার আতিয়ার রহমান মুন্নু, সংগঠনের যূগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মিঠু, আবু আহমেদ সিদ্দিক পারভেজ, আব্দুর রব রাঙ্গা, শফিকুল ইসলাম যাদু, নওরোজ হোসেন পল, অরুপ দত্ত, সদস্য আবু সামা, রাহাত ইসলাম রনি, রাকিবুল করীম লোটাস, শাহী আলম সাগর আহমেদ সহ অন্যান্য ঠিকাদারবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে প্রতিটি নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মুল্য বৃদ্ধি দরপত্রের চুক্তি মুল্য থেকে গড়ে শতকরা ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। মাত্র এক থেকে দেড় মাসের ব্যবধানে ইটের মুল্য শতকরা ৪০ ভাগ, পাথরের মুল্য ৮০ ভাগ, রডের মুল্য ৫০ ভাগ, সিমেন্টের মুল্য ৩৫ ভাগ, বিটুমিনের মুল্য ৪০ ভাগ, মোটা বালুর মুল্য ৩০ ভাগ, এমএস সীটের মুল্য ৫০ ভাগ, ফ্লাটবার ও এ্যাংগেলের মুল্য ৫০ ভাগ, টাইলসের মুল্য ২০ ভাগ, থাই গ্লাসের মুল্য ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এই অস্বাভাবিক মুল্য বৃদ্ধি সিন্ডিকেটের ষড়যন্ত্র কিনা এবং পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখার জোর দাবী জানান।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar