কুদরত আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশে ঠাকুরগাঁয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ই মার্চ-২২ইং) দিনব্যাপী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জন্মভূমি পার্ক বিনোদন কেন্দ্রে রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনদের নিয়ে জাঁকজমক পূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম অধিবেশনে সকালের নাস্তা দিয়ে শুরু করে পরে শিশুদের ৫০ মিটার দৌড়, কিশোরদের ঝুড়িতে বল নিক্ষেপ, প্রেসক্লাব সদস্যদের ঝুড়িতে বল নিক্ষেপ ও মহিলাদের বলটি ধরো প্রতিযোগিতাসহ নানা রকম খেলাধু্লা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে রুহিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক এর সভাপতিত্ব এক সংক্ষিপ্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।সভায় গবেষণা ও প্রকাশনা সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। শেষে লটারি ও বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুস্টান এর সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply