1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর

বিদ্যালয়কে শিশুস্বর্গ হিসেবে গড়ে তুলতে চায় প্রধান শিক্ষক মমেন সিংহ-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৩৭ সময়

 

 

কুদরত আলাী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নং আকচা ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রাম দক্ষিণ ঠাকুরগাঁওয়ের কান্দর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থান।
১৯৮৪ সালে ৩৪ শতাংশ জমির উপর নির্মিত হয় এই বিদ্যালয়টি এবং জাতীয়করন হয় ২০১৩ সালে।
বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রতি টা শিক্ষক শিশুদের পাঠদানে ব্যস্ত এর ফাঁকে বিদ্যালয়ের ছাঁদ সহ বিদ্যালয়ের মাঠ এবং ভবন ঘুরে দেখা যায় এ শুধু বিদ্যালয় নয় যে সাক্ষাৎ একটি শিশু স্বর্গ। প্রতিবেদক কে দেখে ক্লাস শেষে বের হন প্রধান শিক্ষক মমেন সিংহ।
তিনি প্রতিবেদককে আরও সুন্দর করে বিদ্যালয়ের চমকপ্রদ কিছু দৃশ্য দেখান।
যেখানে দেখা যায় বিদ্যালয়টির পুরো ছাদে বিভিন্ন প্রজাতির ফুল ও ঔষধী গাছ এবং মাঠের চারদিকে বিভিন্ন ধরনের গাছ যাহা বেশি ভাগই তার নিজ অর্থায়নে রোপণ করা হয়।
স্থানীয় একজন বাসিন্দা জহর লাল তিনি বলেন প্রথমে বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় ছিল মমেন সিংহ প্রধান শিক্ষক হয়ে যোগদানের পর থেকে লেখা পড়ার মান বৃদ্ধির সাথে বিদ্যালয়টি অনেক আধুনিকরন করেন।
রনজিত চন্দ্র নামে আরেক জন বলেন, মমেন সিংহ প্রধান শিক্ষক হয়ে আসার পর থেকে বিদ্যালয়টি অনেক সাজানো গোছানো হয়েছে। এবং বিদ্যালয়ের পরিবেশটাই পরিবর্তন করে ফেলেছেন।
বিদ্যালয়ের সভাপতি ছবিতা রানী বলেন, বর্তমান প্রধান শিক্ষককের কার্যক্রম দেখে আমি অভিভূত তিনি ভালো শিক্ষা দেওয়ার পাশাপাশি বিদ্যালয়টির জন্য নিজে পরিশ্রম করেন এক কথায় তিনি একজন আদর্শ শিক্ষক।
প্রধান শিক্ষক মমেন সিংহ বলেন, আমি ১৯৯৯ সালে প্রথমে বড়দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি তারপর ২০০৬ সালে দক্ষিণ রাজাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী হই পরিশেষে প্রমোশন পেয়ে ২০১৮ সালে এই কান্দর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। বিদ্যালয়ে তিনি যোগদানে আগের তথ্য ও ছবি দেখিয়ে প্রতিবেদককে বলেন, আমি শুধু একজন শিক্ষক হিসেবে নয় আমি একজন অবিভাবক হিসেবে এবং দপ্তরীর মত সকল কাজ কর্ম নিজ হাতে করি আমি চাই এই বিদ্যালয়টিকে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গড়তে চাই।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার রথীন্দ্র নাথ রায় বলেন, মমেন সিংহ একজন পরিশ্রমী ও গোছালো প্রধান শিক্ষক আমি আশা করি যেভাবে বিদ্যালয়টিকে শিশু স্বর্গ বানাতে চায় তার জন্য সর্বাতীত সহযোগিতা আমি তাকে করার চেস্টা করবো।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar