1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা)

বটিয়াঘাটা হাটবাটি এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার-একুশেখবর.কম

  • আপডেটের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৮৯ সময়

 

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ

 

বটিয়াঘাটা উপজেলার হাটবাটি(দক্ষিণ )এলাকা থেকে সোমবার সকালে পুতুল (৫৪) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গঙ্গারামপুর ইউনিয়নের বৃত্তিশলুয়া এলাকার বাসিন্দা। এলাকাবাসীর ধারণা, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটলেও ঘটতে পারে। সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত পুতুল রাণী গত রবিবার হাটবাটি গ্রামের তার ভগ্নিপতি প্রকাশের বাড়িতে বেড়াতে আসে। গত রবিবার রাতে তারা খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। পার্শ্ববর্তী স্থানীয় বিজয় গাইন বলেন, রাত আনুঃ ৩ টার দিকে প্রকাশ ও তার স্ত্রী দিপিকা মিস্ত্রী একটি ঘেরের মধ্য দিয়ে দৌড়ে এসে আমার বাড়িতে আসে। এসেই তারা বাঁচাও বাঁচাও বলে আত্মচিৎকার করতে থাকে। তখন আমরা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি প্রকাশ ও তার স্ত্রীর আমার উঠানে দাঁড়ানো। তাদের সারা শরীরের রক্তে ভিজে যাচ্ছে। তাদের দুজনের মাথায় হাতে বিভিন্ন স্থানে রক্ত লাগানো। তখন আমি কারণ জানতে চাইলে প্রকাশ বলে, আমাদের বাড়িতে কিছু লোক এসে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছে। আমার শালিকেও ঘরের ভিতর থেকে ধরে নিয়ে গেছে। তাকেও অস্ত্র দিয়ে কুপাচ্ছে। এসময় তার ভাই দেব প্রসাদ পুত্র উৎপল মিস্ত্রী সহ স্থানীয়রা মিলে গুরুতর আহত প্রকাশ ও তার স্ত্রীকে দ্রুত বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে খুলনা মেডিল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন । রক্তাক্ত জখম গুরুতর আহত প্রকাশের নিকট জানতে চাইলে তিনি বলেন, গভীর রাতে কে বা কারা অতর্কিতভাবে আমাদের বাড়িতে হামলা চালায়। তারপর তারা ধারালো অস্ত্র দিয়ে আমাদের তিনজনকে কোপাতে থাকে। একপর্যায়ে আমি ও আমার স্ত্রী দৌড়েপালিয়ে পাশের বাড়িতে আসি এবং আমার শালি পুতুলকে তারা টেনে—হিঁচড়ে ঘরের ভেতর থেকে বের করে বাগানের ভেতর নিয়ে যায়। তারপর আমি আর কিছু বলতে পারি না। এঘটনায় বটিয়াঘাটা থানা পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনাস্থল থেকে পুতুলের লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দাকোপ সার্কেল) মোঃ রাশেদ হাসান। তিনি বলেন,তদন্ত চলছে। এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল বলেন, ঘটনার তদন্ত চলছে । আশা করছি, দ্রুত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar