কুদরত আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
আসন্ন ইউপি নির্বাচন ২০২১ ইং কে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের অয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর ( রবিবার ) বিকাল ৪ টায় কাদেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে ১৪নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ ঝাঁ । উক্ত বর্ধিত সভা সঞ্চালনায় করে, ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম সরকার ৷বর্ধিত সভায় ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটির তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা দলীয় প্রার্থীর বিজয় এবং যোগ্য প্রার্থীকে বাছাই করার জন্য থানা আওয়ামী লীগের নেত্রীবৃন্দের অনুরোধ করেন। বর্ধিত সভায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ নং রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার , রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন , রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ বদরুল ইসলাম, সহ সভাপতি আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ মজিবর রহমান , সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব (সাংবাদিক), রুহিয়া থানা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন । উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,রুহিয়া থানা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, ১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী প্রমূখ। রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু তার বক্তব্যে বলেন, আগামী ইউনিয়ন পরিষদ-নির্বাচনে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের নৌকা মার্কায় মনোনীত প্রার্থীকে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। তিনি আরো বলেন,যারা দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি দল মত নির্বিশেষে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন বলেন, ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে আমাদের ঐক্যের কারণে এই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা ভালো আরও ভালো করতে হবে এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে ব্যক্তি নৌকা প্রতিক পাবেন আপনাদের সকলে তার জন্য নির্বাচন করতে হবে, তিনি আরও বলেন, রুহিয়া থানাকে উপজেলা বাস্তবায়নের জন্য আপনারা অবশ্যই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন । জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতিক দিবেন আপনারা তার জয়ের জন কাজ করতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সব খোঁজ খবর ঢাকায় বসে রাখেন তিনি অনেক বুঝেন কাকে মনোনয়ন দিলে দলের জন্য মঙ্গল হবে তিনি তাকেই মনোনয়ন দিবেন। ঠাকুরগাঁও সদর উপজেলা সাধারণ সম্পাদক ও ১৪ নং রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, আমি দীর্ঘ ২৫ বছর ধরে ইউনিয়নবাসীর সাথে ছিলাম গত পাঁচ বছর ধরে ইউনিয়ন বাসীকে সঠিক ভাবে সময় ও সেবা করতে পারি নি কারণ একদিকে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব অপর দিকে চেয়ারম্যান। আমি আর চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারব না, আমি চাই ইউনিয়নে এখন তরুণরাই এগিয়ে আসুক। বর্ধিত সভায় সকলের সিদ্ধান্ত অনুযায়ী রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার ছোট ভাই খাদেমুল ইসলাম সরকার চেয়ারম্যান পদে প্রার্থী আমি স্বাগতম জানাই এবং তাকে সহযোগিতার পাশাপাশি ইউনিয়নের জনগণের প্রতি সজাগ থাকবো।
বর্ধিত সভায় সকলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ ঝাঁ এর প্রস্তাবনায় চেয়ারম্যান পদে প্রার্থীর নাম , ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম সরকার এর নামটি উঠে আসে।
Leave a Reply