কুদরত আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শনে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ আসাদুজ্জামান।
রবিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের তৃতীয় লিংগের জনগোষ্ঠীর উত্তরণ আশ্রয়ণ,টাংগন নদীর উপর সেতু, রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণপুর ক্ষুদ্র নৃগোষ্ঠি গ্রামে তাদের জন্য নির্মিত স্কুল ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন,সহকারী কমিশনার(ভূমি) শাহরিয়ার রহমান ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
এসময় তিনি সংশ্লিষ্ট স্থানে বৃক্ষ রোপণ করেন এবং তৃতীয় লিংগের জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর সাথে জীবন মান উন্নয়নের বিষয়ে কথা বলেন।
Leave a Reply