1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা)

যশোরের অভয়নগরে একটি পুকুর থেকে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য উদ্ধার-একুশেখবর.কম।

  • আপডেটের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৬ সময়

 

ডি আর আনিস যশোর জেলা প্রতিনিধিঃ

 

র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজঘাট কার্পেটিং বাজার সংলগ্ন একটি পুকুর থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে গ্রামবাসীর উপস্থিতিতে র‍্যাবের বোমা ডিস্পোজাল টিমের সদস্যরা বোমাগুলো নিস্ক্রিয় করেন। জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় উপজেলার রাজঘাট কার্পেটিং বাজার এলাকায় শফিকুল ইসলাম ওরফে শপ্পা তার নিজ ঘরে বোমা তৈরির সময় তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে উড়ে যায় ঘরের টিনের চাল। দেয়ালে সৃষ্টি হয়ে ফাটল। গুরুতর আহত শপ্পাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্ল্লেক্সে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে শপ্পার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। ওইদিন সকালে মামলার আসামি শপ্পার স্ত্রী ফাতেমা আক্তার সুইটিকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। যশোর র‍্যাব-৬ এর পরিচালক লেঃ কর্ণেল মোস্তাক আহমেদ (বিএসপি, পিএসপি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত শপ্পার বাড়ির পাশের একটি পুকুরে অভিযান চালানো হয়। সকাল থেকেই উক্ত পুকুরে সেচযন্ত্র লাগিয়ে পানি নিস্কাশন করার পর ৩০টি শক্তিশালী হাতবোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে গ্রামবাসীর সামনে ওই পুকুরের পাশে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন ‘সম্প্রতি বোমা বিস্ফোরণে নিহত শফিকুল ইসলাম ওরফে শপ্পা’র মামলার তদন্ত করতে গিয়ে জানতে পারি ওর বাড়ির পাশে বেশকিছু বোমা রয়েছে। পরে পুকুরের পানি নিষ্কাশন করে ৩০টি হাত বোমা, দেড় কেজি গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar