নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের পীরগাছা’র পারুল ইউপি’র বানিয়া ভিটা নামক এলাকায় দীর্ঘ ৩০ বছরের পারিবারিক চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে জিম্মি করে রাখার খবর পাওয়া গেছে।
সুত্রমতে
দীর্ঘ ৩০ বছরের আরও বেশী সময় ধরপ চলাচলের একটি রাস্তা পারিবারিক কলহের জের ধরে বন্ধ করে দিয়ে ভুক্তভোগী পরিবারকে সম্পুর্ন ভাবে জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও এলাকাবাসীদের সুত্র মতে জানা যায়- ভুক্তভোগী ঐ পরিবারটি প্রায় ৩০/৪০ বছর ধরে রাস্তাটি চলাচলের জন্য ব্যবহার করতো। কিন্তু পারিবারিক কলহের জের ধরে হঠাৎ তাদের ব্যবহৃত চলাচলের রাস্তাটি জোরপূর্বক সম্পুর্ন ভাবে বন্ধ করে দিয়েছে অভিযুক্তরা।
এ ঘটনায় পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের দেউতি গ্রামের মোছাঃ নীলুফা আক্তার (৪৩) বাদী হয়ে একই এলাকার ৭ (সাত) জন কে বিবাদী করে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মোছাঃ নীলুফা আক্তার ও তার পরিবারের লোকজন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি-জমার যাতায়াতের জন্য গত প্রায় ৩০ বছর ধরে প্রতিবেশীদের বাড়ির পাশে একটি রাস্তা ব্যবহার করে আসছিলেন। বিবাদীগণ সম্পর্কে বাদীর জ্যাঠাতো ভাই ও ভাতিজা। দীর্ঘদিন ধরে চলাচলের এই রাস্তাটি নিয়ে বিবাদীদের সঙ্গে বিরোধ করে আসছিল। অভিযোগ রয়েছে, বিবাদীগণ দীর্ঘ দিন থেকে জোরপূর্বক রাস্তাটি বন্ধ করার চেষ্টা চালায় এবং রাস্তায় গরুর প্রস্রাবের পানি ছেড়ে চলাচল বিঘ্নিত করে আসছিল। এরই পরিপেক্ষিতে গত
২১শে অক্টোবর ২০২৬ ইং বুধবার দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকার সময় বিবাদীগণ লাঠি-সোঠা, দা, কুড়াল, ছোরা ও বাঁশের খুঁটি নিয়ে উক্ত রাস্তায় নেমে মাটি খনন করে ও বাঁশের খুঁটি পুঁতে এবং গাছ লাগিয়ে বেড়া দিয়ে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দেয়।
এ সময় নীলুফা আক্তার, তার বৃদ্ধ ও অসুস্থ বাবা-মা এবং পরিবারের লোকজন বাধা দিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিট করার জন্য উদ্যত হয়। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় বাসিন্দা মোছাঃ কহিনুর বেগম (২৮), মোছাঃ মাজেদা বেগম (৫০)-সহ আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে বিবাদীগণ বাড়িঘর উচ্ছেদ, ঘরবাড়িতে আগুন দেওয়া এবং হাত-পা ভেঙে ফেলাসহ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
ভুক্তভোগী নীলুফা আক্তার জানান, “আমাদের চলাচলের বিকল্প কোনো রাস্তা নেই। আমার বাবা-মা অসুস্থ ব্যক্তি। রাস্তা বন্ধ করে দেওয়ায় ও অভিযুক্তদের চলমান হুমকি ধামকির মুখে আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় দিন যাপন করছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে আমি আইনের আশ্রয় নিয়েছি।”
এ বিষয়ে পীরগাছা থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়ার বিষটি নিচ্চিত করে ঘটনাটি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের কথা জানান©
Leave a Reply