1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা

রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য।

  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৮৩ সময়

নিজস্ব প্রতিবেদকঃ
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রংপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়কের আওতাধীন সীমান্ত ও সদরের মোট ৬৩টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
​শনিবার ১৭ ই অক্টোবর ব্যাটালিয়ন সদরের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ‘রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির)’ মণ্ডপ সরাসরি পরিদর্শন করেন রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজিউর রহমান, পদাতিক। পরিদর্শনকালে তিনি মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
​নিছিদ্র নিরাপত্তায় ১১ প্লাটুন বিজিবি
​বিজিবি সূত্রে জানা গেছে, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর ব্যাটালিয়ন থেকে সর্বমোট ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
​সীমান্তবর্তী এলাকা: সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৪৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে ১৪টি বিওপি।
​ব্যাটালিয়ন সদর: সদর দপ্তর থেকে ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৮টি মণ্ডপে সরাসরি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সমন্বিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা
​পূজামণ্ডপগুলোকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিবিড় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়া ঝুঁকি চিহ্নিতকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি, স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন কমিটির মধ্যে সার্বক্ষণিক সমন্বয় রাখা হচ্ছে।
​বিজিবি কর্মকর্তারা জানান, দর্শনার্থী ও পূজারিদের নিরাপদ চলাচল এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি অসাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অক্ষুণ্ন রাখতে বিজিবি সর্বদা সচেতনরয়েছে®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar