নিজস্ব প্রতিবেদক:
রংপুর মহানরগরীতে ১৯ পিচ ইয়াবাসহ এসআরবিতে পোস্টিং পুলিশ কনেস্টবল মিঠুন ইসলাম (১৯) ও সাবেক কনেস্টবল ওমর আলীকে (৩৭) আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএসসি।
বৃহস্পতিবার ১৫ই অক্টোবর-২৬ ইং দুপুর বেলা রংপুর মহানগরীর পায়রা চত্তরের স্কাইভিউ হোটেলের ৭ম তলার ৭১০ নম্বর কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ওমর আলী সিরাজগঞ্জের বেলকুচি থানার কোণাবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তার সরকারের পুত্র এবং সাবেক পুলিশ সদস্য। অন্যদিকে মিঠুন ইসলাম দিনাজপুরের বিরল থানার মোহনপুর গ্রামের মোঃ মাজেদুল ইসলামের ছেলে রংপুর জেলা পুলিশের বর্তমান সদস্য মোঃ মিঠুন ইসলাম (২৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি রংপুর উপ-আঞ্চলিক ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি রেইডিং টিম স্কাই ভিউ হোটেলের ৭১০ নম্বর কক্ষে অভিযান চালায়। ও তল্লাশি চালায় এবং হোটেলের ৭১০ নং কক্ষের খাটের নিচে মেঝোতে থাকা একটি ‘ডার্বি’ সিগারেটের প্যাকেটের ভেতর জিপারযুক্ত পলি ব্যাগ থেকে রক্ষিত ১৯ পিস (১.৯ গ্রাম) গোলাপী রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়াও খাটের নিচ থেকে ইয়াবা সেবনের ৪টি পাইপ, ২টি গ্যাস লাইট, ৩টি প্লাস্টিকের কর্ক, ২টি ফয়েল পেপার ছাড়াও তাদের ব্যবহৃত ২টি স্মার্টফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৭০০ টাকা।
অভিযানে দায়িত্বরত কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওমর আলী সাবেক পুলিশ সদস্য এবং মিঠুন ইসলাম রংপুর জেলা পুলিশের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
এ ঘটনায় ডিএনসি উপ-পরিদর্শক মোঃ তাহিমুদার রহমান বাদী হয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মহানগর কোতোয়ালী থানায় একটি মামলা করেছন। পরে বিকেলে তাদের আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠীয়ে দেয়®
Leave a Reply