1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর

নিবেদন (কবিতা)

  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩২৯ সময়

এরশাদ রিপা

আমি শূন্য, আমি বিদীর্ন
আমি দোষাবহে জড়াজীর্ণ,
আমি ভুলে ভুলেই সদাসিদ্ধ
আমার আমি’র কাছেই বারবার যেন প্রশ্নবিদ্ধ!

তুমি দৃষ্টিনন্দন এক নক্ষত্র কুসুম
আমি স্ফীত ঘন মেঘ,
তুমি উদ্ভাসিত গান,অনন্য অম্লান
আমার অব্যক্ত ভাবাবেগ।

তুমি আজন্ম সাধ
আমি স্তব্ধ মিনার,
তুমি অগ্নিঝর্ণা
ছোয়ার সাধ্য নেই আমার।

আমি কুহকিনী,একাকিনী ঝাপসা অস্পস্ট,
তুমি অনুপম,অতুলনীয়
বিমুগ্ধতায় সর্বোৎকৃষ্ট।

তুমি বালুচরির নকশা
অন্তঃসলিলের এক নির্মম প্রবাহ,
আমি ভুলের সম্রাজ্ঞী
তুমি ভ্রান্ত দলিলের একচ্ছত্র প্রদাহ।

আমি আহত বিহঙ্গ,রক্তাক্ত সর্বাঙ্গ
নেই মৃত্যু পরোয়ানা,
তুমি দূর্লভ,তুমি দূর্গম
নিয়তির ছকে এক নিষেধাজ্ঞার ছামিয়ানা।

আজ প্রণয় বিহনে,অন্তরসিথানে
বিভীষিকাময় বিষাদ বিন্যাস,
তোমার দাড়গোড়ায়,সান্যিধ্য তাড়ায়
আমার অজস্র শব্দের উপন্যাস।

তুমি বিশুদ্ধতায় নিখুঁত সমিক্ষণ
যেন চন্দ্রওষ্ঠের জ্যোঁতি,
আমি অন্ধকার,
কালিমায় বন্ধ দ্বার,
কেবলি ভ্রান্তি,ত্রুটি,বিচ্যুতি।

আমি তীর্থের কাক
ছুটি নিঃশ্চল নিরবধি
তুমি বিচক্ষণ সমোঝদার,
আমি অপরাধী।

আমার সবিনয় নিবেদন,
আত্মার সহজ সমর্পন,
ছুয়ে যাক তোমার কঠোরচিত্তে,

করছি কামনা,শর্তহীন মার্জনা
অতঃপর দায়মুক্তি,অনুতাপের অব্যাহতি
ফিরো এসো, পুড়ছি নিরবে নিভৃতে।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar