1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি-গ্রেফতার-১ রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক

মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর মহানগর জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত-একুশেখবর.কম

  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ সময়

 

হারুন-অর-রশিদ বাবু; বিশেষ প্রতিনিধি

১৬ই ডিসেম্বর ২০২৪ইং মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৬ই ডিসেম্বর-২৪ ইং বিকেলে নগরীর শাপলা চত্বর মহানগর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টীম সদস্য, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রংপুর শহর শাখার আমির অধ্যাপক রুহুল কুদ্দুস,  মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী ও আল আমিন হাসান । প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাউসার আলী, কর্মপরিষদ সদস্য ও মানব সম্পদ বিভাগের সেক্রেটারি আব্দুস ছাত্তার শাহ প্রমূখ।মহানগর সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল হক কাজল এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর শাখার আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান।

সভায় প্রধান অতিথীর বক্তব্যে  মাহবুবুর রহমান বেলাল বলেন, আমরা ৫৩ বছর পূর্বে আজকের এই দিনে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু আমরা এমন দূর্ভাগা জাতী ৫৩ বছর পরও বিজয়ের সুফল ভোগ করতে পারি নাই। এ জাতিকে তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য রক্ত দানের সংগ্রাম অব্যাহত রাখতে হয়েছে। যার সর্বশেষ সংযোজন ২০২৪ এর ৫ই আগষ্ট।

বিগত ৫৩ বছর স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্য বানানোর সকল প্রক্রিয়া সম্পন্ন করেছিল ২০২৪ এর পরাজিত শক্তি আওয়ামী বাকশালী চক্র। কিন্তু শহীদি চেতনায় উজ্জিবিত এদেশের তৌহীদি ছাত্র-জনতা ভারতীয় এদেশীয় এজেন্ট আওয়ামী বাকশালীদের সকল অপচেষ্টা রুখে দিয়ে ২০২৪ এ প্রকৃত বিজয় অর্জনে সক্ষম হয়েছে। আমরা অত্যন্ত উদ্বেগের সংগে লক্ষ্য করছি ২০২৪ এর পরাজিত এবং বাংলাদেশ থেকে বিতারিত ঐ হায়েনা আওয়ামী বাকশালী খুনিচক্র যারা এদেশে ষড়যন্ত্রের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর জাতীর ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে থেকে প্রকৃত দেশ প্রেমিক রাজনৈক দলের শীর্ষ নেতাদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসি দিয়ে খুন করেছে, অসংখ্য নেতা কর্মী খুন গুমের স্বীকারে পরিনত করেছে, তারাই আবার ২৪ এর বিপ্লবের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাত করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের সহায়তায় গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

প্রধান অতিথী তার বক্তব্যে, দেশবাসীকে সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য ঐকবদ্ধ থাকার ও স্বজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar