1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা

আড়াই শতাধিক মানুষের কাছে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রি করল রংপুর জেলা যুবলীগ-একুশেখবর.কম

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৭২ সময়

 

একুশেখবর.কম-নিউজ ডেস্ক:

 

প্রায় আড়াই শতাধিক মানুষের কাছে ৬৮০ টাকা কেজি দরে গরুর মাংস সহ ন্যায্যমূল্যে নিত্যপণ্য দ্রব্য বিক্রি করেছে রংপুর জেলা যুবলীগ।

অদ্য ২৬ শে মার্চ ২৪ ইং মঙ্গলবার দুপুরে নগরীর মুলাটোল পাকার মাথা-নজরুল চত্বর এলাকায় এ আয়োজন করে রংপুর জেলা যুবলীগ শাখা। এ সময় নগরীর মুলাটোল, গণেশপুর, কামারপাড়া, বাবুখাঁসহ আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আসা ক্রেতারা লাইন ধরে এসব পণ্য ক্রয় করেন। রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা মাসব্যাপী এ মানবিক কার্যক্রম শুরু করেছি, তারই অংশ হিসেবে এ কার্যক্রম। তিনি বলেন, এর আগে শহরের বিভিন্ন স্থানে সেহরি ও ইফতারও বিতরণ করেছি আমরা। এ কর্মসূচির মাধ্যমে দাম বৃদ্ধির জন্য যারা রোজায় গরুর মাংস খেতে পারেনি তারা আজ ন্যায্যমূল্যে গরুর মাংস কিনে নিয়ে গেছে। রংপুর জেলা যুবলীগের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস, সহ-সভাপতি নওশাদ আলম রাজু,, রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য, আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন সহ আরও অনেকেই®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar