মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় দাতা সংস্থা ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ ও ‘অক্সফাম’ এর সহযোগিতায়
একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেজুতি হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-সিডফ’ এর আয়োজনে মান্তা জেলে নারী উন্নয়ন প্রকল্প কার্যক্রম বিষয়ক একটি সংলাপ অনুষ্ঠিত
হয়েছে।
সোমবার সময় ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র সাংবাদিক শংকর লাল দাশের
সভাপতিত্বে ও সংস্থার প্রজেক্ট ম্যানেজার বায়েজীদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক
হিসেবে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহিন মিয়া। সভায় আরও বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাব’র সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংস্থার কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন®
Leave a Reply